somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশী আইডল

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দর্শক ভোটের মাধ্যমে সেরা সঙ্গীতশিল্পী নির্বাচনের শ্রেষ্ঠ ও সফলতম রিয়েলিটি শো ‘আইডল’-এর বাংলাদেশী সংস্করণ ‘বাংলাদেশী আইডল’-এর থিম সং করলেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক অদিত। আসিফ ইকবালের লেখা ‘জেগে ওঠো দ্বিধা ভেঙে, নাও ছিনিয়ে বিজয়’ শিরোনামের এই গানটির সুর ও কম্পোজ করেছেন অদিত। এ প্রসঙ্গে অদিত জানান, ‘আসিফ ভাই (আসিফ ইকবাল) অসাধারণ একটি গান লিখেছেন। এটি ‘বাংলাদেশী আইডল’-এর সাথে খুব সুন্দরভাবে মিলেছে। এখানে স্বপ্ন, বিজয় এবং অর্জন বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়েছে দারুণভাবে। গানটি বেশ যত্ন করে করেছি। যেহেতু এই শো’টি আন্তর্জাতিক মানের একটি শো, তাই এখানে মিউজিক থেকে শুরু করে সুরে একটা ভিন্নতা আনার চেষ্টা করেছি।’ গানটিতে অদিত ছাড়াও আরো কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, শোয়েব ও হাসিব। অদিত বেশ কয়েকটি চলচ্চিত্র এবং সলো ও মিক্সড অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন। এরমধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘জাগো’, ‘হ্যালো অমিত’-এর মত ছবিগুলো। আর বর্তমান সময়ের বেশ আলোচিত ছবি ‘দেহরক্ষীর’র সব ক’টি গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন। ছবিটি প্রযোজনাও করেছেন তিনি। আর বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সময় ‘বিউটিফুল বাংলাদেশ’ শিরোনামের বিজ্ঞাপনটির সঙ্গীতও তাঁর করা। উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি, সোমবার রাজধানীর পাঁচ তারকা হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে এক সংবাদ সম্মেলনের ঘোষণা করা হয় ‘বাংলাদেশী আইডল’-এর চার বিচারকমণ্ডলীর নাম। সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করবেন ষাট দশকের অন্যতম গুণী সঙ্গীতশিল্পী ফেরদৌসি রহমান, ৮০ দশক থেকে গানের জগতে বিচরণকারী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, বাংলাদেশের লিজেন্ডারি রকব্যান্ড এলআরবি’র প্রতিষ্ঠাতা সদস্য আইয়ুব বাচ্চু এবং পপ গানের মাধ্যমে শ্রোতাদের জ্যাজ, সাম্বার মত অনেক আন্তর্জাতিক ধারার গানের ফিউশনের সাথে পরিচয় করিয়ে দেয়া শিল্পী মেহরীন। এদিকে, বাংলাদেশের দর্শকদের আবার দেশীয় চ্যানেলে দৃষ্টি ফিরিয়ে আনতে বিশ্বমানের অনুষ্ঠানসূচীর প্রতিশ্রুতি নিয়ে আসা এসএ টিভি, ‘বাংলাদেশী আইডল’র মাধ্যমে তাদের প্রথম প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে। সর্বাধুনিক প্রযুক্তি, শিল্প-সংস্কৃতির শ্রেষ্ঠ প্রকৌশলীর সমন্বয়ে এসএ টিভিসহ আরও কয়েকটি এইচডি (হাই ডেফিনেশন) টিভি চ্যানেল বাংলাদেশী আইডলকে সার্বিক সফল করতে ডেল্টা বে’র সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে যাচ্ছে।

ক্লোজ আপ ওয়ান এর ও একটি থিম সং রয়েছে। এবং এই থিম সংটি আসলেই মনের মধ্যে প্রেরণা যোগায়। এই গানটি আমাদেরকে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে শেখায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×