somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাস্তব আসলেই কঠিন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার কারণেই সাদিয়া আর্জুমান্দ বানু সোমার লেখাপড়া ও ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এ অভিযোগ তারই বড়বোন, কলেজ শিক্ষক শায়লা আরজুমান্দ বানুর।

বাংলানিউজের কাচ্ছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি বলেন, প্রতিযোগিতার আয়োজকদের কারণেই আমার বোনের মারত্মক ক্ষতি হয়েছে। আমরা জানিনা এই ক্ষতি কিভাবে পূরণ হবে। আমরা হতাশায় ভুগছি।

রাজধানীর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক শায়লা বলেন, “আমার বোন অত্যন্ত সুন্দরী ও মেধাবী। কিন্তু লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতা তার সৌন্দর্যের দাম দিতে গিয়ে মেধা ও ভবিষ্যত গড়ার পথ রুদ্ধ করে দিয়েছে। সোমার জীবনের এই অপূরনীয় ক্ষতির কারনে আমরা ক্ষুব্ধ।”

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা ২০১২’এ অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব হারিয়েছেন মেধাবী ছাত্রী সোমা। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) শিক্ষাক্রম থেকে বাদ পড়েছেন তিনি।

সোমার বোন শায়লা বাংলানিউজকে আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ পড়াশোনার সুযোগ হারানোয় শুধু পড়াশোনার ক্ষেত্রে বড় ক্ষতিই নয় সামাজিকভাবেও হেয় হতে হচ্ছে সোমা ও আমাদের পরিবারকে।

তিনি বলেন, বিষয়টি প্রকাশ্য হওয়ায় আমরা এক কঠিন বিপদে পড়ছি। কারণ মেয়েদের প্রতি সমাজে কি দৃষ্টিভংগী তা সকলেরই জানা।

সাদিয়া আর্জুমান্দ বানু সোমা এখন লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা ২০১২ এর সেরা ৫ এ রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ১৮ ব্যাচের বিবিএর ছাত্রী ছিলেন।

শায়লা আরজুমান্দ বানু আরও বলেন, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। এখন শিক্ষকতা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র মতো প্রতিষ্ঠানে পড়া বাংলাদেশের সবার কাছে স্বপ্নের মতো। কিন্ত আমার বোনের সামান্য ভুল আর লাক্স- চ্যানেল আই প্রতিযোগিতার আয়োজকদের একগুয়েমির কারণে আমার বোন ঝরে পড়লো।

ক্লোজ আপ ওয়ান ও একটি রিয়েলিটি শো। এখানেও এরকম হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত এরকম কিছু শুনিনি। দেখা যাক ভবিষ্যতে কিছু শোনা যায় কি না।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×