somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন যেসব বই পড়ছি.....

১৬ ই মার্চ, ২০০৯ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিজিটাল মিডিয়ার এই যুগে টিভি, এফ এম আর ডিভিডি নিয়েই বেশীর ভাগ মানুষ ব্যস্ত। নতুন প্রজন্ম বই পড়ার চাইতে ইন্টারনেটে ব্রাউজ করতে বেশী পছন্দ করে। আমরা যারা একটু পুরনো তারা বহুদিনের অভ্যাস ছাড়তে পারিনা, বই কিনি- বই পড়ি। জীবনে যত বই পড়েছি বেশীর ভাগই কিনে পড়া। যাহোক, এই মুহুর্তে যেসব বই পড়ছি তাদের নাম এবং অত্যন্ত সংক্ষেপে কিছু বর্ণনা দিলাম। বইগুলো খুব অল্প অল্প করে পড়ে যাচ্ছি, শেষ করতে পুরো বছরও লাগতে পারে। আগ্রহী বইপ্রেমিকরা দেখে নিতে পারেন, সেই সাথে আপনারাও কে কি পড়ছেন তা জানালে খুশী হবো।

১. কিশোর সাহিত্য সমগ্র- নারায়ণ গঙ্গোপাধ্যায়
নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক। তাঁর অনবদ্য সৃষ্টি টেনিদার নাম শোনেনি এরকম লোক খুব কম, বিশেষ করে যারা শিশু সাহিত্যের খোঁজ খবর রাখে। অসাধারণ উইট, ব্রিলিয়ান্ট হিউমার! পড়লে কেবল পড়েই যেতে ইচ্ছে করে।

২. শিবরাম- কিশোর রচনা সমগ্র
শিবরাম চক্রবর্তীও বাংলার আরেক শিশু সাহিত্যিক। তাঁর লেখাগুলো হাস্যরসে পরিপূর্ণ যা শিশুদের চাইতে বড়দেরই বেশী আকৃষ্ট করে।

৩. জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে '৭৫- অলি আহাদ
বাংলাদেশের জাতীয় রাজনীতি সম্পর্কে আমার বেশ গভীর আগ্রহ রয়েছে বিশেষ করে যে সময়টা আমি দেখিনি। অলি আহাদের এই বইয়ের দাম বেশ সস্তা, তাই বইমেলা থেকে কিনে ফেললাম। পরবর্তীতে আবুল মনসুর আহমদের 'আমার দেখা রাজনীতির ৫০ বছর' কেনার ইচ্ছা আছে।

৪. উপমহাদেশের রাজনীতিতে আলেম সমাজ
সমাজের যে পরগাছা শ্রেণীটিকে আমরা সাধারণ ভাবে 'হুজুর' নামে চিনি তারা এক সময় দেশ ও সমাজে অনেক বেশী প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ গোষ্ঠি ছিলো। কিভাবে তারা সেই অবস্থা থেকে আজকের এই অবস্থায় এলো (১৫৫০ সাল থেকে শুরু করে ১৯৪৭ পর্যন্ত) তার বিশদ বিবরণ আছে এই বইয়ে।

৫. The Associate- John Grisham
গ্রিশামের লেটেস্ট বেস্ট সেলার। তবে সমালোচকরা বইটাকে খুব একটা ভাল বলেননি। কাহিনী অনেকটাই প্রেডিক্টেবল এবং গ্রিশামের আগের একটা উপন্যাস 'দ্যা ফার্মে'র সাথে বেশ মিল আছে।


৬. পঞ্চগ্রাম- তারাশংকর
তারাশংকর মানেই যেন 'কবি' অথচ 'কবি' ছাড়াও তিনি আরো অনেক কালজয়ী উপন্যাস লিখেছেন। 'পঞ্চগ্রাম', 'গণদেবতা' সেরকমই কিছু লেখা।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৯ রাত ১২:১৩
১৭টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×