somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেবেলার যত মজার খেলা ২ (চাড়া খেলা)

২৫ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

//প্রথম পর্ব পড়ুন এখানে//
Click This Link

প্রথমে যে খেলাটি নিয়ে লিখবো তার বিভিন্ন নাম আছে। কেউ বলে চাড়া খেলা, কেউ বলে লই-নই। আমার কাছে 'চাড়া খেলা' নামটাই সহজ মনে হচ্ছে। আর আমরা এই নামেই খেলাটিকে ডাকতাম।

প্রয়োজনীয় উপকরণ:
*চাড়া (প্রত্যেকের জন্য একটি করে)
*সিগারেটের প‌্যাকেট (বিভিন্ন প্রজাতির) অথবা ম্যাচের প্যাকেট
*৪/৫ জন অংশগ্রহণকারী

খেলার নিয়ম:
কোন একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে যেকোন অংশগ্রহণকারী খেলোয়াড় চাড়া নিক্ষেপ করে। অন্য খেলোয়াড়দের কাজ হচ্ছে ঐ চাড়াটির এক বিঘা বা চার আঙুলের মধ্যে নিজের চাড়াটি নিক্ষেপ করা। প্রথম চাড়া নিক্ষেপকারী পছন্দমত একটা বিনিময়মূল্য নির্ধারণ করে এবং যে সবচেয়ে কাছাকাছি চাড়া নিক্ষেপ করতে পারে সে এই বিনিময়মূল্য পায়। যারা এক বিঘা বা চার আঙুলের মধ্যে চাড়া নিক্ষেপ করতে ব্যর্থ হয় তাদের জন্য কখনো কখনো পেনাল্টি নির্ধারণ করা হতো। এটা বিনিময়মূল্যের অর্ধেক বা সমান হতে পারে।

সিগারেটের প‌্যাকেট বা ম্যাচের প‌্যাকেটের ব্যবহার হতো মূলত: বিনিময়মূল্য হিসেবে। একটু কম দামী সিগারেটের প‌্যাকেট গুলো যেমন রমনা, কেটু, সিজার এগুলোর দুই সাইডের ছোট অংশ কেটে ফেলে দিয়ে বানানো হতো অদ্ভুত এক 'মুদ্রা' যা কেবল আমাদের নিজেদের মধ্যেই ব্যবহ্রত হতো। যে ব্র্যান্ডের প‌্যাকেট সবচেয়ে দুস্প্রাপ‌্য তার মূল্য নির্ধারিত হতো সবচেয়ে বেশী। একই কথা প্রযোজ্য ম্যাচের প‌্যাকেটের ক্ষেত্রেও। এই সিগারেটের বা ম্যাচের প‌্যাকেট কুড়াতে মাঝে মাঝে অভিযানে বের হতাম বন্ধু-বান্ধব মিলে। দূর থেকে হঠাৎ একটা প‌্যাকেট চোখে পড়লে কাড়াকাড়ি পড়ে যেত। মাঝে মাঝে বেশ ঝগড়াঝাটিও হতো। একবার মিটসুবিশি ল্যান্সার গাড়ির ছবি আছে এমন একটা ম্যাচ বাক্সের সন্ধান পাই। এরকম আর কারো কাছে ছিলোনা। আমার আনন্দ তখন দেখে কে? বেশ উচ্চমূল্য নির্ধারণ হয়েছিলো ওটার। আমার কাছে বেশ কিছুদিন ছিলো সেই ম্যাচ বাক্স।

খেলায় ভাল করার জন্য চাড়ার একটা বিশেষ ভূমিকা ছিলো। চাড়া বানানো হতো সিমেন্টের বা পাথরের ফেলে দেয়া টুকরা থেকে। তারপর সেটাকে সাইজ করে আয়তাকার বা উপবৃত্তাকার শেপ দেয়া হতো। সবচেয়ে ভাল চাড়া হলো সেটা যেটা একবার মারলেই বসে যায়, বাউন্স করেনা।

একটা মজার ব্যাপার ছিলো যে এলাকার মুরুব্বিরা এই খেলাটা দেখতে পারতোনা। খেলাটার মধ্যে একটা 'জুয়া জুয়া' গন্ধ আছে সেজন্যই বোধহয়। তাদের কারো চোখে পড়লেই সিগারেটের প‌্যাকেট জব্দ করে নিতো।

খেলার জন্য সুবিধাজনক জায়গা বাছাই করার একটা ব্যাপার আছে। একটু ঢাল আছে এমন জায়গা এই খেলার জন্য সবচেয়ে ভাল, তাহলে দুরুহ জায়গায় চাড়া বসানোর একটা থ্রীল পাওয়া যায়।
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×