somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানজাবিদের Study Circle (আজকের বই পূর্ব- পশ্চিম)

৩০ শে জুলাই, ২০০৯ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবনের সবচেয়ে দীর্ঘ সময় ধরে খুব আনন্দ নিয়ে একটা কাজই করেছি, আর তা হলো বই পড়া। এজন্য ব্লগে কোন কিছু লিখতে হলে বই নিয়ে লেখাই আমার জন্য সহজ। তাই শুরু করলাম স্টাডি সার্কেল।

.........বই পাগলেরা সব, দলে দলে আইসা পড়েন। আপনেরা যদি থাকেন তাইলে আমিও আছি সারা রাইত। কাইল অফিস ছুটি, সকালে ঘুম দিমুনে। ;)

আজকের জন্য বই নির্বাচন করেছি সুনীলের 'পূর্ব- পষ্চিম'। যারা পড়ছেন তাগো অংশগ্রহণ 'ফরজে আইন',;) আর যারা পড়েন নাই তারাও দুধের স্বাদ ঘোলে মিটান। :P

সুনীলের ছোট ছোট বেশ কিছু বই পড়েছিলাম, আনন্দমেলা পত্রিকার শারদীয় বিভিন্ন সংখ্যা থেকে পড়েছিলাম কাকাবাবু সিরিজের কয়েকটি কিশোর উপন্যাস। কিন্তু সুনীলের ভক্ত হয়ে যাই 'সেই সময়' পড়তে গিয়ে। শুধু একটি জিনিস মনে দাগ কেটে গেলো যে এরকম একটা বই লিখতে লেখককে কতই না রিসার্চ করতে হয়েছে, কত পড়াশুনা করতে হয়েছে। যেখানে আমাদের দেশের হুমায়ূন আহমেদরা প্রকাশ্যেই বলেন যে, তারা 'কলমের টানে' লিখেন। ঠিক করলাম সুনীলের সব বিখ্যাত উপন্যাস এক এক করে পড়বো।

'সেই সময়ে'র পর পড়লাম 'পূর্ব- পষ্চিম', প্রায় দেড় মাস লেগেছে। অফিস থেকে ফিরে, ছুটির দিনে লাগাতার পড়ে গিয়েছি। শেষ করলাম কিছু দিন আগে, পড়ার স্মৃতি এখনো টাটকা। পুরো বইতে সবকিছু ছাপিয়ে মনের মধ্যে ভেসে ওঠে প্রতাপের ব্যক্তিত্ব। ওহ! কী একটা মানুষ! বাইরে লৌহ কঠিন কিন্তু ভেতরে কুসুম কোমল। প্রতিটা পুরুষ মনে হয় এরকম কিছু হওয়ারই স্বপ্ন দেখে। শুরু থেকে শেষ, কত চরিত্র এলো আর গেলো কিন্তু প্রতাপের উপস্থিতি পুরো কাহিনী জুড়েই স্বমহিমায় সমুজ্জ্বল।

প্রতাপের বন্ধু মামুনের চরিত্র চিত্রণ আমার কাছে খুব একটা বিশ্বাসযোগ্য মনে হয়নি। সত্যি কথা বলতে কি তৎকালীন পূর্ব বঙ্গ বা এখনকার বাংলাদেশের কোন চরিত্রই আমার কাছে সঠিক মনে হয়নি। সবসময়ই মনে হয়েছে এই জায়গার মানুষগুলো মনের ভেতরে পুরোপুরি ঢুকতে পারেননি লেখক। অনেক জায়গাতেই কেমন ছাড়া ছাড়া একটা ভাব। তবে বাবুল চৌধুরী আর তার ক্ষুদে সহযোগীর মুক্তিযুদ্ধের বীরত্বের কাহিনীগুলো সত্যি চমৎকার!

পিকলুর মৃত্যু মেনে নিতে পারিনি শেষ পর্যন্ত। যে কোন বাবা-মা'র আদর্শ সন্তান পিকলু আর সে কিনা মরে গেল! বেঁচে রইলো হতচ্ছাড়া বাবলু যার উপর থেকে থেকে শুধু রাগ ওঠে। পরিবারের একমাত্র অবলম্বন হয়ে কি দরকার ছিলো নকশালে নাম লেখানোর? কেনইবা অলির মত মেয়ের ভালবাসাকে অস্বীকার করা? মমতার মত আমারও নিস্ফল জেদ ওঠে- কেন পিকলুকে মরতে হলো? সন্তান যখন একটা মরলোই তবে বাবলু কেন নয়?

তুতুলের মত একটা মেয়ে যেন মেয়ে নয় শুধু কল্পনা! শুধু প্রেমিকা নয়- বোন, বন্ধু যে কোন ভাবেই হোক মনে সাধ জাগে অমন একটা মেয়েকে নিজের জীবনে পেতে। অলির মত নিঃস্বার্থ ভালবাসা কেন বাবলুদের ভাগ্যেই জোটে? বিমান বিহারীর মত বন্ধু পাওয়া কেন আমাদের কপালে হয়না?

তবে মমতার মত সবংসহা রূপ অনেক দেখেছি মা-খালাদের মাঝে। সুলেখার আত্নহত্যা মেনে নিতে কষ্ট হয়। হতচ্ছাড়া জামাইয়ের উপর প্রচন্ড রাগ হয়, উদারতাই যখন দেখাবি তবে হঠাৎ গণেশ উল্টালি ক্যান? চির উদ্বাস্তু হারীত মন্ডলের জন্য গভীর সহানুভূতি অনুভব করি বইয়ের শেষে গিয়ে।

............আচ্ছা, সব আমি বলে দিলে আপনারা আছেন কি করতে?;) নিন শুরু করুন।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৭
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×