যাহোক, এবার কাহিনীতে আসি। আমেরিকায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার ক্যাম্পেইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কন্ট্রিবিউটর ছিলো 'মিডিয়া সম্রাজ্ঞী' স্টেফানি কালো। এই স্টেফানি কালোর একমাত্র মেয়ে আফগানিস্তানে 'কেয়ার' এ কর্মরত ছিলো। ওয়ান ফাইন মর্নিং, বেচারী কিডন্যাপ হয় তালেবানের হাতে। তালেবানদের দাবী, কয়েকদিন আগে গ্রেফাতরকৃত তাদের এক বড় নেতার মুক্তি। আফগান সরকার তো কিছুতেই তাকে ছাড়বেনা। সন্ত্রাসের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা মার্কিন প্রেসিডেন্টের পক্ষেও সম্ভব না নিজের ব্যাক্তিগত স্বার্থে আফগান সরকারকে একজন সন্ত্রাসীকে ছেড়ে দেয়ার অনুরোধ করা। তাই প্রেসিডেন্ট আর তাঁর উপদেষ্টা স্টেফানি মিলে একটা বুদ্ধি বের করেন যাতে দুই কূলই রক্ষা পায়। সিক্রেট সার্ভিসের প্রাক্তণ তুখোড় এজেন্ট হাভাথ কে ভাড়া করা হয়। হাভাথের কাজ হবে তালেবান নেতাকে জেল থেকে মুক্ত করা এবং তার বিনিময়ে স্টেফানি কালোর মেয়েকে মুক্ত করা।
বইটি পড়ে বোঝা যায় কেন তালেবানরা এত শক্তিশালী আর কেন তাদের মোকাবেলা করতে বিশ্বের সেরা বাহিনীগুলো এত হিমশিম খাচ্ছে। কাবুল শহরের বেশ ডিটেইলস বর্ণনা আছে, বর্তমান আফগান সরকারের অভ্যন্তরে ব্যাপক দূর্ণীতির কথা উল্লেখ আছে আর আছে আমরিকানদের চোখে আফগানদের সমাজ, ধর্ম, সংষ্কৃতির মূল্যায়ন। একটা মজার জিনিস লক্ষ্য করলাম, সর্বাধুনিক অস্ত্রশস্ত্র থাকার পরও ন্যাটো বাহিনী তালেবানদের সাথে লড়াইয়ে এয়ার স্ট্রাইকের উপরই নির্ভর করে। তালেবানের পজিশন নিখুঁত ভাবে হেড কমান্ডকে জানাও, তারপর চুপচাপ বসে থাকো। ফাইটার জেট এফ ১৬ আর অ্যাপাচি হেলিকপ্টারগুলোকে তাদের কাজ করতে দাও। ১০/১৫ মিনিটের মধ্যেই পোড়া মাংসের ভর্তায় পরিণত হবে তালেবান যোদ্ধারা।
বইটির নাম লিখে গিগাপিডিয়াতে সার্চ দিলেই পেয়ে যাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


