ভাবতে অবাক আজকের দুনিয়ায় আমেরিকার মত এমন উন্নত এবং অসংখ্য ধর্মের, বর্নের দেশের একজন প্রেসিডেন্ট প্রার্থীর এমন উদ্ব্যত এবং চরম বিদ্বেষী আচরণ। যে দেশের মানুষ এত শিক্ষিত হিসেবে আমরা জানি, যারা জ্ঞান- বিজ্ঞানে এত উন্নত তাদের দেশের একজন প্রেসিডেন্ট প্রার্থী কি সব আবোল তাবোল বকে যাচ্ছেন এবং কোটি কোটি মানুষ আবার তাকে সমর্থনও দিয়ে যাচ্ছেন।
আজকের পেপারে দেখলাম আমেরিকার প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বললো - তিনি নির্বাচিত হলে নাকি এক ঘন্টার মধ্যে লাখ লাখ অভিবাসীকে দেশ ছাড়া করবেন। আমি জানিনা কতজন কিংবা কত সংখ্যক অভিবাসী আমেরিকায় আছে কিন্তু তা নিশ্চয়ই কয়েক লক্ষের কম হবেনা। এতগুলো মানুষকে কিভাবে এত স্বল্প সময়ের মধ্যে দেশ ছাড়া করবেন আর এটাই বা কি ধরনের মানসিকতা যিনি একজন এত বড় বা উন্নত দেশের প্রেসিডেন্ট প্রার্থী। ড্রোনাল্ড ট্রাম্পের কথাবার্তা শুনলে মনে হয় আমরা কি আদিম যুগের কোন বন্য রাজার কথা শুনছি নাকি আধুনিক যুগের কোন দাঙ্গাবাজ নেতার বা হিটলারের কথা শুনছি।
তিনি আরও বললেন- মেক্সিকো থেকে অনুপ্রবেশ ঠেকাতে দুই হাজার মাইল দীর্ঘ প্রাচীর তৈরী করা হবে এবং যার খরচ দিবে মেক্সিকো। এটা কি মামার বাড়ীর আবদার নাকি পেশিশক্তি বা গায়ের জোরে কথা, বুঝলাম না, আবার এই কথাগুলো বললো মেক্সিকো থেকে সফর করে আমেরিকায় আসা মাত্রই। মানুষের নূন্যতম সৌজন্যতা বা ভদ্রতা থাকলে মানুষ প্রতিবেশীর সাথে এমন গায়ের জোরে কথা বলতে পারে বলে আমি জানিনা। আর যদি ড্রোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়, জানিনা আমাদের জন্য আবার কোন বিপদজনক পৃথিবী অপেক্ষা করছে। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা কর।
শওকত হোসেন বিপু
০২.০৯.২০১৬
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



