গন্তব্য সুইডেনের বাংলাদেশ দূতাবাস: কিছু তথ্য জানার ছিলো
৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সামনের মাসে যেতেই হবে সুইডেনের স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে. এর আগে একবার স্টকহোম গেলেও বেশি দূর যাওয়া হয়নি. আর এবার না গিয়ে উপায়ও নেই. দেশের বাইরে থাকার এই এক ঝামেলা. থাকতে হলে সব কাগজপত্র ঠিক থাকাই চাই. দেশে থাকলে সেটা খুব দ্রুত, বিভিন্নভাবে করানো কিছুটা সহজ. যাই হোক এবার পাসপোর্টের জন্য আবেদন করতে যেতে হবে। মেশিন রিডেবল পাসপোর্টের মেয়াদ শেষ হবে কিছু দিন পরই. নতুন নিয়ম হয়েছে, মেয়াদ শেষ হলে আবার নতুন করে পাসপাের্টের জন্য আবেদন করতে হবে. আগে অবশ্য পোস্টে পাঠিয়ে দিলে নতুন করে মেয়াদ বাড়িয়ে পাঠিয়ে দিতো.
তো এখন গন্তব্য স্টকহোম. ভাবতেছি সকালে গিয়ে আবার সন্ধ্যার দিকে ফেরত আসবো. এখন যে তথ্য জানা দরকার সেটা হলো স্টকহোম এয়ারপোর্ট নেমে সেখান থেকে দূতাবাস পর্যন্ত কিভাবে যাবো. সকাল সাড়ে ৭টার মধ্যে স্টকহোম পৗেঁছাবো. এরপর কিভাবে সহজে কি উপায়ে যাওয়া যাবে সেটা জানলে সুবিধা হতো. স্টকহোমে আছেন কেউ! অথবা আগে দূতাবাসে যাবার অভিজ্ঞতা আছে এমন কেউ কিছু তথ্য দিতে পারলে ভালো হয়.
এমনিতে নিজে যতটুকু জেনেছি তাতে এয়ারপোর্ট থেকে বাসে সেন্টার পর্যন্ত গিয়ে মেট্রো ধরে দূতাবাসের কাছাকাছি যেতে হবে. সেখান থেকে পরে ঠিকানা দেখে খুঁজে বের করা.
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন