somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুনীর্তির আখড়া যে দেশে।

১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশটির নাম মালয়েশিয়া। অনেকের কাছেই স্বপ্ন। আমি মনে করি দুঃস্বপ্ন।

আমাদের দেশের গরীব মানুষ জন মনে করে মালয়েশিয়া গেলেই টাকা আর টাকা।
এটা তারা ভাবতেই পারে। তারা সহজ সরল মানুষ। কোন রকম প্যাচগোচ বুঝে না।
কিন্তু বাস্তবতা হচ্ছে- কোন রকমে মালয়েশিয়া গেলেই টাকা আর টাকা নয়।

মালয়েশিয়া যেতে অজস্র টাকা লাগে।

এক জন শ্রমিক কাজ করতে যাবে। তার অজস্র টাকা কেন খরচ করতে হবে? এটা তো লাগার কথা নয়। তবে কেন লাগে?
কারণ- বাংলাদেশে মানুষ বেশী। কোন কাজ নাই। দেশে একটা কাজ পেতে এমএ বিএ পাস ছেলেদের ১০/১২ লাখ টাকা ঘুষ লাগে। বেতন কত পাবে? আমার মনে হয় – বাংলাদেশে ছোট খাট চাকরিতে ঢুকার সময় বেতন ১০/১২ হাজার টাকার বেশী নয়। অথচ এই চাকরি পেতে ঘুষ লাগে ১০/১২ লাখ টাকা।



মালয়েশিয়াতে গিয়ে কোন কারখানায় কাজ পেলে মাসে ২০/৩০ হাজার টাকা কামাই করা সম্ভব। আপনি এক জন গরীব লোক। মাসে ২০/৩০ হাজার টাকা কামাই করবেন অথচ বখরা দিবেন না তা কি হয়?

তাই শুরু হয়ে গেলে সিস্টেম। নানান আমলাতান্ত্রিক জটিলতা শুরু হয়ে গেল বাংলাদেশে ও মালয়েশিয়ায়। দুইটা দেশই চরম দুর্নীতিগ্রস্ত। যারা পত্রপত্রিকা পড়েন তারা জানেন- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব সাহেব কি পরিমাণ দুর্ণীতি করেছেন। তিনি এখন হাইকোর্ট থেকে জামিন নিয়ে জেলে যাবার ক্ষণ গুণছেণ। তার বাসায় কয়েক ট্রাক টাকা ( রিঙ্গিত) আটক করা হয়েছে। সোনা, দানা, হীরা মীরা এই সবও কম নয়। তার মানে তার প্রশাসনের নীচে যারা আছে তারাও বেশুমার চালিয়ে গেছে দুর্ণীতি।


যা, বলছিলাম। এক জন শ্রমিক মালয়েশিয়ায় যেতে টাকা লাগে প্রায় ৪ লাখ। আমার প্রশ্ন এটা কেন লাগবে? শ্রমিকটি যে কোম্পানীতে যাবে সেই কোম্পানীর কারখানা বা অফিসে পর্যন্ত পৌছাতে যে টাকা খরচ হবার কথা তার চেয়ে বেশী তো খরচ কথা নয়।

ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর একটি বাজে বিমান বন্দর যেখানে ট্যাক্সের পরিমাণ পৃথিবীর যে কোন ভালো বিমান বন্দরের চেয়ে বেশী। ফলে ঢাকা থেকে যে কোন বিমানের টিকিট খরচ অনেক বেশী হয়। তবু ধরে নিলাম- ঢাকা থেকে মালয়েশিয়ার বিমান ভাড়া ২০ হাজার টাকা ( মালয়েশিয়া থেকে ৭/৮ হাজার টাকায় ঢাকায় আসা যায়। কারণ তাদের বিমান বন্দরের ট্যাক্স কম। ) । বিমান ভাড়া ২০ হাজারের সাথে তার পাসপোর্ট, ভিসার খরচ আরো ২০ হাজার ধরলেও মালয়েশিয়া যেতে ৪০ হাজার টাকার বেশী লাগার কথা নয়।

তাহলে কেন লাগে ৪ লাখ টাকা???



কারণ সুবিধাভোগী চক্র।
কারণ দালাল চক্র।

১০ হাজার টাকা বেতনের সরকারী চাকরি নিতে ১০/১২ লাখ টাকা খরচ করতে পারেন আর ২০/২৫ হাজার টাকার বেতনের চাকরির জন্য ৪ লাখ খরচ করতে পারবেন না? এটা কিন্তু ভারী অন্যায়।

তাই তারা বাংলাদেশে ও মালয়েশিয়াতে নানান সিস্টেম করে রেখেছেন। এই সব জায়গায় আপনাকে টাকা খরচ করতেই হবে।
দেশেঃ দালাল> এজেন্সী>জনশক্তি অফিস>প্রবাসীকল্যাণমন্ত্রণালয়>বিমানবন্দর
মালয়েশিয়ায়>দালাল ( বাংলাদেশেী ও মালয়েশিয়ান)> মাইজি> মেডিক্যাল> ইমিগ্রেশন>পুলিশ

উপরোক্ত জায়গা সমূহে অসংখ্য অমানুষ জিহ্ববা বের করে আছে। তারা টাকা খেতে চায়। তাদের চোখ লক লক করছে। তাদের জিহ্ববা দিয়ে লালা ধরছে।

এক জন শ্রমিক ৪ লাখ টাকা খরচ করে মালয়েশিয়া আসার পর সে যে কাজ পাবে তাতে শান্তি পাবে না। কেননা, ভাগ্য খারাপ হলে তার মালিক হবে খারাপ। মালিক তাকে মানুষ মনে করবে না। মনে করবে শ্রম দাস। তাকে কিনে না আনা হয়েছে। তার কোন অধিকার থাকতে নেই । অমানুষিক খাটুনি খেটে কোন এক সময় সে পালিয়ে যাবে। ধরবে পুলিশ। পুলিশ নিবে কম পক্ষে ৩ হাজার রিঙ্গিত। এই টাকার জোগাড় করতে তাকে ধার দেনা করতে হবে।

মালয়েশিয়ার পুলিশ হচ্ছে হারে হারামজাদা। এরা অনেক বড় ধরনের অমানুষ। এরা তক্কে তক্কে থাকে কোন বাংলাদেশী পাওয়া যায় কিনা? বাংলাদেশী পেলেই এরা ধরবে। ভিসা পাসপোর্ট থাকলেও থানায় নিয়ে যাবে। তাদেরকে ছাড়িয়ে আনে কোন দেশী ভাই। সহায়তা লাগে দালালের। পুলিশ ৩ হাজার রিঙ্গিত নিলে দালালও কিছু চায়।

আজ আর লিখছি না। সব শেষে আমার প্রস্তাবঃ

জনসংখ্যা কমান। বিদেশে শ্রম-দাস পাঠানো কোন ভালো কাজ নয়।পারলে দেশে তাদের জন্য কাজের ক্ষেত্র তৈরি করুন।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২৯
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির ডায়েরি: শৈশবের মাছ ধরা, বৃষ্টির দিনে কইয়ের পদযাত্রা আর হারিয়ে যাওয়া সেই দিনগুলো!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৯


সামহয়্যার ইন ব্লগের সবাইকে শুভেচ্ছা। শহরের যান্ত্রিক জীবনে যখন হাঁপিয়ে উঠি, তখন স্মৃতির জানালা গলে উঁকি দেয় ফেলে আসা শৈশব। আমার ছোটবেলার সবচেয়ে বড় নেশা আর শখ ছিল—মাছ ধরা! ছিপ,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×