
( আজিকার দিনটি সবার জন্য শুভ হোক। )
প্রভাত হইয়াছে। নতুন একটি দিন আসিয়াছে। আজিকার দিনটি সবার জন্য শুভ হোক।
একটু পরেই আমরা কর্ম ক্ষেত্রে গমন করিব। আমরা যাহারা শ্রমিক তাহারা যাইবো কল কারখানায় কাজ করিতে। কেহবা যাইব পরিবহন পরিচালনা করিতে। আমরা যেন সততার সহিত, নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করি।
আমরা যাহারা সরকারী অফিসগুলোতে কাজ করিতে বাহির হইবো তাহারা যেন একটি দিন সততার সাথে নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করি। আমরা যেন কোন প্রকার অবৈধ কর্ম না করি। আমরা যেন করো নিকট হইতে ঘুষ গ্রহণ না করি। ঘুষ আমরা কেন গ্রহণ করিব? আমরা যে কাজ করি তাহার বিনিময়ে রাষ্ট্র আমাদিগকে বেতন প্রদান করে। তাই সঠিক কাজ সঠিক সময়ে , সঠিক ভাবে করার মাধ্যমে আমরা যেন আমাদের বেতন ভাতাকে হালাল করিয়া লই।
আমরা যারা আম জনতা কোন সরকারী অফিসে যাইবো তাহারা যেন কোন প্রকার ঘুষ প্রদান না করি। আমরা যে কোন কাজ সহজে করার জন্য নিজেরাই অনেক সময় ঘুষ অফার করি। ইহা ঠিক নয়। ঘুষ দিবেন না। ঘুষ নেয়া এবং ঘুষ দেয়া উভয়ই অপরাধ।
অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুই জনেই অপরাধী।
আমরা ধর্ম কর্ম করি। নামাজ কালাম পরি। ইহা যেন কেবল লেবাসে পরিনত না হয়।
আমাদের আজিকার দিনটি শুভ হোক।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



