somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মির্জা চাচার ভুড়ি ও এশিয়া কাপ প্রাইজ মানি ! :)

০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মির্জা চাচা একজন খাঁটি অলস মানুষ। পৈত্রিক সুত্রে প্রাপ্ত আটতলা বাড়ির ভাড়া তোলে খায় আর ঘুমায়, আর কোন কাজ করতে চাচার মন নাহি চায়। মির্জা চাচার ছেলে-মেয়ে এমনকি বউ মাত্রাতিরিক্ত ক্রিকেট ভক্ত অন্যদিকে ক্রিকেটে মির্জা চাচার অসম্ভব রকমের এলার্জি। ক্রিকেট স¤পর্কে মির্জা চাচার বক্তব্য, তক্তা দিয়ে বল মারামারি এটা কঠিন রকম বাড়াবাড়ি।

আজ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ। ক্রিকেট পাগল পরিবারের সবাই যখন খেলা দেখে মির্জা চাচা বিশাল এক ভুড়ি ভোজ শেষে ঘুমাতে গেলেন। ঘুমেও মির্জা চাচার শান্তি নাই, পাশের রুমের টিভির শব্দে চাচার ঘুম আসছে না। উপায় না পেয়ে মির্জা চাচা নাকে দিলেন তেল কানে দিলেন তুলা, ধমক দিয়ে ছেলেকে বললেন এইবার দেখ তোরা খেলা।

মির্জা চাচা নাক ডেকে ঘুম আরম্ভ করলেন। চাচা চলে গেলেন স্বপ্নের জগতে, মিরপুর স্টেডিয়ামের ড্রেসিং রুম! এশিয়া কাপে অংশগ্রহনকারী দলের অধিকাংশ খেলোয়াড় আড্ডা মারছে। মির্জা চাচাও তাদের সাথে আড্ডা দিচ্ছেন এবং তার সামনে বালতি ভর্তি পপকর্ন। মির্জা চাচা একটা একটা পপকর্ন নিচ্ছেন কিছুক্ষন চিবুচ্ছেন!

হঠাৎ করেই আফ্রিদি আসলো, চাচার বালতি থেকে একমুঠো পপকর্ন নিয়েই চাচার উদ্দেশ্য বলল, মির্জা কাকু ফাইনাল ম্যাচের প্রাইজ মানিটা আমার লাগবে! সব দলের বোলারদের আরো উন্নত প্রশিক্ষণ দিতে চাই, শুধুমাত্র বোলারদের জন্যই আমার ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ডটা অন্য জনের দখলে! অনেক দিন যাবৎ আমার চোখে ঘুম নাই, এশিয়া কাপে তাই ভাল খেলতে পারিনি। চাচা দিলেন ধমক! এই ছেলে ভাল করে ব্যাটিং কর, তুমার রেকর্ড আবার তুমিই গড়বা।

ঠিক তখনই লাসিথ মালিঙ্গা উচ্চস্বরে আনন্দমাখা গলায় বলল, মির্জা কাকু মির্জা কাকু, আমি একাই তো পুরো পাকিস্থান দলকে আউট করেছি, আপনি প্রাইজ মানি আমাকে দেন সবার চুলে জেব্রা কালার মেরে দেই দেখবেন সব বোলার আমার মত বল করছে! এই কথা শুনে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল কোহলি, চাচা এদের এসব কথা শুনে লাভ নাই বল যত ভালই হোক আমার কাছে নিস্তার নাই সব বলেই বাউন্ডারি চাই! চাচা আবার ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিলেন।

বালতি ভরা পপকর্ন খেতে খেতে চাচার ভুড়ি বাড়তে শুরু করেছে। ভুড়ির সাইজ এমন হয়েছে যে ভুড়ির চূড়া চাচার নাগালের বাইরে, চাচা চুলকাতে পারছেন না। সাকিবকে ডাকলেন, তুমিতো এশিয়া কাপে আজাইরা বসে ছিলে, খেলতে পারো নাই, আমার ভুড়ির বাউন্ডারিটা একটু চুলকে দাও! সাকিব ভয় পেয়ে হাক দিয়ে বলল, এনামুল মমিনুল শফিউল তোরা সব মাঠে যা, সবকটা উইকেট খা, আমি দেখি চাচার ভুড়ি, দেই একটু সুড়সুড়ি! চাচা চিৎকার দিয়ে সাকিবকে বলল, তুমি দিবে সুড়সুড়ি দরকার নাই আমি হাসতে হাসতে খাই গড়াগড়ি তাতেই মেরামত হবে আমার ভুড়ির বাউন্ডারি! এমন সময় আফগান দলনেতা নবী বললেন কাক্কু প্রাইজ মানি আমায় দিন, গড়ি আফগান ক্রিকেট টিম আসবে আমাদের ক্রিকেটের সুদিন! নাছোড়বান্দা সাকিব চাচার ভুড়ি চুলকাতে শুরু করে দিয়েছে, চাচা হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। বিকট একটা আওয়াজ!

চুলকাতে গিয়ে চাচার ভুড়ি ব্লাষ্ট হয়ে গিয়েছে! মির্জা চাচা লাফ দিয়ে ঘুম থেকে জেগে উঠলেন। ভুড়ি ঠিক আছে কিনা তা যাচাই করতে লাগলেন, ভুড়িতে হাত বুলাতে বুলাতে ভাবছেন দুষ্ট ছেলেরা স্বপ্নের ভেতর আমার ভুড়ি ফুটো করে দিল! আসলেই দিনকে দিন বেড়েই চলেছে মির্জা চাচার ভুড়িটা!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গার্মেন্টসের ভিতরে লুকানো বাস্তবতা—যা আমরা কখনো দেখি না

লিখেছেন Sujon Mahmud, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ৭:৫২



সকাল ৬টা। ঘুম ভাঙার আগেই যেন জীবন তাকে টেনে তোলে। রহিমা চোখ খুলেই কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে। মনে হয়—
আরেকটা দিন, আবার সেই একই লড়াই।

রহিমা একজন গার্মেন্টস কর্মী। বয়স মাত্র... ...বাকিটুকু পড়ুন

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

সেই কথিত “তৌহিদী জনতা আজ কোথায়?
--------------------------------------------
আজ বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনা ইরান বিভিন্ন আরব রাষ্ট্র, ইসরায়েল,মার্কিন সংঘাত নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশের সেই কথিত “তৌহিদী জনতা”, যারা সামান্য... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:২৫

Photo - আপলোড না হওয়ায় ইমেজ লিংক:

“দায়বদ্ধতা ও সময়োচিত সিদ্ধান্ত: ২০০৬ থেকে বর্তমানের শিক্ষা”

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার সংকট একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে সময় রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত উপদেষ্টা... ...বাকিটুকু পড়ুন

ইস্টার ফ্রাইডে এবং যিসাসের শেষ যাত্রা: জেরুজালেমের স্মৃতিবিজড়িত পথে

লিখেছেন সৈয়দ নাসের, ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৪




দিলু নাসের
আমার এই তিনটি ছবির সঙ্গে পৃথিবীর খ্রিস্টান ধর্মাবলম্বীদের বেদনাবিধুর ইস্টার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রতিটি ছবিই যেন এক একটি অধ্যায়, একটি যাত্রার, যা শুরু হয়েছিল... ...বাকিটুকু পড়ুন

দুর্ঘটনা নয়, এগুলো আগে থেকেই তৈরি করা মৃত্যু

লিখেছেন শরৎ চৌধুরী, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

চারপাশ থেকে কালো ধোঁয়া ঘিরে ধরছে। দুই চোখ প্রচণ্ড জ্বলছে । সুন্দর করে সাজানো হলরুমের প্লাস্টিক, ফোম, সিনথেটিক সবকিছু পুড়ে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত গ্যাসে। ঘরের অক্সিজেন প্রতি সেকেন্ডে... ...বাকিটুকু পড়ুন

×