১.
অপেক্ষা..একটি রাত্রিশেষের
অপেক্ষা..একটি সূর্যোদয়ের
আকাঙ্ক্ষা..চিরন্তন নতুনত্বের
সময় যখন..একটি নববর্ষের
২.
অমাবস্যার রাত্রিটি ভোর হবেই
কাক ও কোকিল গলা মেলাবেই-
আহ্বান জানাতে নতুন সূর্যকে
আমার নির্ঘুম চোখ জেগে থাকবেই...
[ভোর ০৪:০৭ - নববর্ষের সূর্যোদয়,এখনো দেড় ঘন্টা]
৩.
শোনা যায় ভোরের আযান
আর কোকিলের কলতান..
আর ফেসবুকে জ্বল-জ্বলন্ত
নববর্ষের জয়গান...
[ভোর ০৪:৪৫ - নববর্ষের সূর্যোদয়,এখনো পৌনে এক ঘন্টা]
৪.
এখন আমার জেগে ওঠার সময়
এখন আমার সময় পথে নামার
এখন সময় নতুন সূর্যের..
এখন সময় পূর্বপানে চাওয়ার
৫.
ফিরে ফিরে বারবার সে এসেছে
প্রতিটি বারে সেই সে নবীন
পহেলা বৈশাখ...
শুভকামনায় নববর্ষ রঙিন..
[ভোর ০৫:২০ - বের হয়ে দেখি,সূর্যোদয় দেখার কি হয়!]
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


