***********************************************
আমায় একটি জনসমুদ্র দাও,
যাদের কাছে আমি কেউ নই।
আমি হেঁটে যাবো তাদের মাঝে,
দেখবো যা দেখায় দু'চোখ-
অনুভবে মিশে যাবো তাদের মাঝে,
হয়তো তাদের একজন নয়-
কিন্তু কাছের একজন হয়ে।
আমায় শীতল বাতাস দাও,
আমি ভেসে বেড়াবো,
মাটির খুব কাছাকাছি-
আকাশ আমায় টানে না বলে।
আমায় দাও মেঘ-বৃষ্টি,
আর ভেঙ্গে দাও সব বন্ধন।
আমি হেঁটে যাবো,
শহরের পথ ধরে-
অথবা মেঠো পথে,
ফিরে যাওয়ার আমার ঘরে।
এনে দাও আমায় এমন একজন,
আমায় অসাধারণ ভাবে বলেই
আসবে না আমার কাছে।
বরং এই অতিসাধারণ আমার মাঝে
যে খুঁজে নেবে তার স্বপ্নমানুষ।
*************************
( আসলে কবিতাটা ভেবেছিলাম ইংরেজিতেই,প্রথম লেখাও ইংরেজিতে।পরে ভাবলাম বাংলাতেও অনুবাদ করে ফেলি।এখানে ইংরেজি লিখতে ইচ্ছা করছে না,তাই মূল ইংরেজি রূপটা ছবি হিসেবে জুড়ে দিচ্ছি )
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১০ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


