somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ আন্দোলনের পরিচিত মুখ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক লাকি আক্তারকে ছাত্রলীগের নেতা-কর্মীরা বেধড়ক পিটুনি দিয়ে আহত করেছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগ আন্দোলনের পরিচিত মুখ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক লাকি আক্তারকে ছাত্রলীগের নেতা-কর্মীরা বেধড়ক পিটুনি দিয়ে আহত করেছে। পরে তাকে শাহবাগের বারডেম হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পিনাক রায় পিন্টু আরটিএনএন- কে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ রোববার রাত পৌনে ১০টার দিকে শাহবাগের কর্মসূচিতে সংহতি জানাতে যান।

এ সময় তোফায়েল আহমেদ বক্তৃতা দিতে চাইলে লাকি আক্তার তাতে বাধা দিয়ে বলেন, ‘অরাজনৈতিক আন্দোলনে রাজনীতিক ব্যক্তি কেন বক্তব্য দিবেন?’

এরপরই সেখানে উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা কর্মসূচি মঞ্চে লাকিকে বেধড়ক লাথি, ঘুষি ও পিটুনি দেয়। এরপর বাম সংগঠনের নেতা-কর্মীরা লাকিকে গুরুতর অবস্থায় বারডেম হাসপাতালে নিয়ে যায়।

তবে এ ঘটনাকে চাপা দেয়ার জন্য লাকি আক্তার টানা আন্দোলনে পানি শূন্যতায় ভুগছেন বলে প্রচার করা হয়।

তবে সর্বশেষ রাত সোয়া ১১টায় বারডেম হাসপাতালের জরুরি বিভাগে গেলে সেখানে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্সসহ দলটি ও তাদের ছাত্রসংগঠন ছাত্র ইউনিয়নের বিপুলসংখ্যক নেতা-কর্মীকে অবস্থান করতে দেখা যায়।

লাকির ব্যাপারে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স সাংবাদিকদের বলেন, ‘একটু পরে আপনারা লাকিকে নিজ চোখে দেখতে পাবেন। তার মুখ থেকেই আসল ঘটনা জানতে পারবেন।’

তবে সাংবাদিকেদর ১৫ মিনিট দাঁড় করিয়ে রাখার পর রাত সাড়ে ১১টার দিকে জরুরি বিভাগের ফটক বন্ধ করে দেন সিপিবি নেতারা।

গত মঙ্গলবার আন্দোলন শুরুর পর থেকে লাকি আক্তার মাইকে স্লোগান দিয়ে আলোচনায় আসেন। তিনি লিড স্লোগান দেন আর এতে উপস্থিত ও উৎসুক জনতা প্রতিত্তর দেন।

তবে বারডেম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা এ বিষয়ে বিস্তারি কিছু বলতে রাজি হননি। শুধু জানিয়েছেন, অসুস্থ অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকি আক্তারকে হাসপাতালে আনা হয়।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী শেষবর্ষের ছাত্রী লাকীর গ্রামের বাড়ি ফেনী। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

এদিকে, জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলন রোববার ষষ্ঠ দিনেও ছিল তরুণদের পদচারণায় মুখর। দিনভর রাজনীতিক থেকে শুরু করে উৎসুক জনতা আন্দোলনে সংহতি জানিয়েছেন।

NEWS LINK :- Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
১০টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×