ওপেনার হিসেবে আমার পছন্দ তামীম, শাহরিয়ার নাফিস, নাফিস ইকবাল।
তিন নম্বরে আফতাবের কোন বিকল্প নেই। এরপর আশরাফুল, অলক কাপালী, সাকিব, রাজীন সালেহ(শুধুমাত্র টেষ্টে বিবেচ্য) , মুশফিক, মাহুমুদুল্লাহ রিয়াদ (ওর বোলিংটা প্লাস পয়েন্ট) স্পিনার হিসেবে টেষ্টে এনামুল জুনিয়র, ওয়ানডেতে আব্দুর রাজ্জাক। পেস বোলিং এ অতি অবশ্যই মাশরাফি আর শাহাদাত। এরপরে বিবেচনায় আসতে পারে সৈয়দ রাসেল, রুবেল, নাজমুল।
পারফেক্ট দল হতে পারে
তামীম ইকবাল
শাহরিয়ার নাফিস
আফতাব আহমেদ
মোহাম্মদ আশরাফুল
অলক কাপালী
সাকিব আল হাসান
মাহমুদুল্লাহ রিয়াদ
মুশফিকুর রহিম
মাশরাফি বিন মুর্তজা
শাহাদাত হোসেন
আব্দুর রাজ্জাক/এনামুল হক জুনিয়র
টেষ্ট ও ওয়ানডে দলের জন্যে আলাদা দল করাটা বাড়াবাড়ি। শুধুমাত্র রাজ আরএনামুলের মাঝে পার্থক্য করা যেতে পারে। তা না হলে বাদবাকী দল ঠিকই আছে। আশরাফুল যাই করুক, তারে আসলে এই মুহুর্তে বাদ না দিয়ে তাগিদ দেয়া উচিত আরও কিছুকাল। এরপর না হলে দলে আসার জন্য অন্য বিকল্প প্লেয়ার তো আছেই।
এখন বলুন দল পছন্দ হল কিনা।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


