হুট করে ঘুম থেকে উঠে দেখি এই আমি কোথায়? খুজি তোমাকে। আমি গতকাল তোমার সাথে ছিলাম। আমরা যে একসাথে চাঁদের জোছনায় গোসল করেছি। বসে ছিলাম কথার মেলায়। তোমার শরীরের সুঘ্রান যে এখনো আমার নাকে পুরোপুরি রয়ে গেছে। তোমার উস্ন আলিঙ্গনে যে এখনো উষ্ণ অনুভব করছি। আমি যে তোমার ছোয়া এখনো খুজছি। বল না আমি কোথায়? আমি যে এখনো তোমার হাসির শব্দ পাই। প্রতিধ্বনি হয় আমার অন্তরে। আমি কি কোন ঘরে আটকা পরেছি? তুমি সারা দিচ্ছ না কেন?
ধীরে ধীরে আমি কেমন বাস্তবতাই ফিরে আসছি? এই বাস্তবতা যে বড়ই কষ্টের। এখন বুঝলাম কেন তুমি সাড়া দাও না, আর কেন তুমি হারিয়ে গেছ? আমি যে এতক্ষন স্বপ্নে ছিলাম। তুমি কি জানো আমার কান্না আসে? চাই না আমি এই বাস্তবতা। চাই না এই দুনিয়া আর চাইনা তুমি বিনা একাকি শহর। আমি যে তোমার সঙ্গ হারাতে চাই না। আমি যে তোমায় ভালবেসে যেতে চাই এই স্বপ্নেই। জেগে উঠতে চাই না।
তোমায় যে খুব ভালবাসতে ইচ্ছা করে কারণ তুমি হিনা যে পৃথিবী একা। আকাশ জুড়ে লিখতে ইচ্ছা করে তোমার নাম। মেঘ থেকে বৃষ্টির ফোটা হয়ে ঝরে পড়তে ইচ্ছা করে তোমার সাথে। সাগরের দেহের সাথে সমুদ্রের বালুর উপরে আছড়ে পড়তে ইচ্ছে করে। বসন্তের নতুন কৃষনচুড়া'র লাল রঙ এ মেতে উঠতে ইচ্ছে করে। ইচ্ছা করে নদীর প্রবল স্রোতের মত উদ্দেষ্যহিন ভাবে ঘুরতে। পালিয়ে যেতে ইচ্ছা করে হরিনের মত বাস্তবতার থাবা হতে। থাকতে চাই না আর এক মুহূর্ত তুমি হিনা। চলো না মরুভুমির ঘূর্নিঝড়ে উড়ে যাই? চল না ঠান্ডার দেশে বরফের খেলায় মেতে উঠি? চলো চাঁদের দেশে বাসা বাধি।
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।