আল-মামুন জুয়েল ( হিমু )
যেখানে দিগন্তের শেষ ,যেখানে লুকায় রবি ।
আঁধারের যাত্রার শুরু যেখানে ,
সেখান থেকেই এসো , শুরু করি
অনন্ত আলোর পথে অনির্বাণে যাত্রা ।
আমি তুমি ও সে
চলো রচনা করি আগামীর জন্য ,
নতুন কোন গান বা গীতিকবিতা ।
যা গাইবে আগামীর সুরে,
আগামীর সূর্য সন্তানেরা...।
চলো তাদের কে দেই এক নতুন পৃথিবী ,
নতুন করে বাঁচার জন্য।
ভাই,বন্ধু, সুহৃদ সবাই আমারা মানুষ ।
তাই মানুষ মানুষের জন্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



