আল- মামুন জুয়েল (হিমু)
ভাব কেমন আছ তুমি ? আগের মতো না বদলেছ ,?
শুনেছি ইদানিং তুমি নাকি নিলামে উঠো ,কেন ?
এমন কি কথা ছিল , মনে হয় না ,তা হলে কেন ?
তোমাকে নিয়ে বাণিজ্য, তুমি নাকি সঙ সাজো ইদানিং
রক্তমেখে খদ্দের খোঁজ পতিতার মতো ।
আসলে তোমার কোন অপরাধ নেই,
তোমাকে জন্ম দিয়েই জনক উপাধি নিয়ে পালিয়ে যায়
তোমার জন্মদাতা ।
আর স্বীকৃতির পেছনে ছুটতে ছুটতে
ভুলে যায় তুমি যে নবজাতক তোমারও আছে
যত্ন পাওয়ার অধিকার ।
অথচ কতো ক্ষুধাতৃষ্ণা ,কতো অনিয়ম
কতো নির্ঘুম রজনী কতো ক্লেসে হয়
ভাবের সাথে আবেগের হয় সহবাস ।
অতঃপর তোমার পৃথিবীতে দিনের আলো দেখা
আঁধারেই হয় তোমার জন্মের যত আয়োজন
আবার তোমাকেই আঁধারে ঠেলে দেয় নির্দয়
নারীর দালালের মতো ।
অশ্লীল হাসিতে টাকা গুনে, আর হাসে পিচাশের মতো ।
এমন তো কথা ছিলোনা
তোমারতো অনন্ত যৌবন, তোমার তো বহুরূপ
তুমি কখনও মা তুমি কখনও পিতা
তুমি কখনও বোন তুমি কখনও ভ্রাতা
তোমার সাথে সম্পর্ক আমৃত্যু তোমার জন্মদাতার ।
তুমি কখনও প্রেয়সী, কখনও প্রেমিক ।
তুমিই কখনও কবি , তুমিই আবার সৈনিক ।
তুমি জেগে উঠো, তোমার মূল্য তুমি বুঝে নাও
কড়ায় গণ্ডায় ,আর হতে দিওনা তামাসার বাণিজ্য ।
মনের ক্ষুধা নিয়ে বাণিজ্য হয়
এ যে তামাসা ছাড়া আর কিছু নয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



