প্রবেশ নিষেধ
যতদুর দৃষ্টি যায় , যেখানে সমাপ্তির সিমানা প্রাচীর
নীলের ,সবুজের ,সফেদ ফেনিল জলের ।
রেটিনার ক্ষমতা বলে দেখা ,
সিমানার শেষ সরল রেখা টুকু ।
জানান দেয় ,আর নয় হয়েছে তোমার
দৃষ্টি দিয়ে সিমানা ছোঁয়ার স্বাদ ।
ফিরে যাও আপন গণ্ডির ভিতর
যেখানে ফুটিয়েছ তুমি লাল , সাদা দোপাটি
কিংবা নয়ন তারা ফুল তাদের কাছে যাও ।
সত্যিই তো !
আসমান জমিন সাগর নদী
তাদের ও আছে আয়তনের শেষ
তাদের ও আছে এপার ওপার ।
তাইতো !
আমি আর কতটুকু দেখি ।
খুব বড়োজোর কাঁটা তারের প্রাচীর
আর না হয় সিমানা চিহ্নের মাইল ফলক
ওখানেই যে আটকে যায় আমার দৃষ্টি
কিভাবে আর দেখা হবে দিগন্তের শেষ
ফলকে লিখা থাকে প্রবেশ নিষেধ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




