ঘুমের পথ পাড়ি দিয়ে ,স্বপ্ন দেশে পালানোর
লোভ সামলানো বড় কষ্ট হয়ে যায় ইদানীং ।
লোভে পড়ে ভান ধরি ঘুমের ,ফাঁকি দিতে চাই
কাঁথা বালিশ আর আঁধার মোড়ানো আলসে রাতকে ।
ধরণী যখন ব্যাস্ত , ঘুমের আয়োজনে
আমিও ওঁতপেতে থাকা শিকারির মতো
বসে থাকি কখন যাব স্বপ্ন শিকারে ।
দেখি ধরণীর ঘুম,ক্লান্ত দেহে ঘুমায় ব্যাস্ত শহর
আমাকে ফাঁকি দিয়ে ।
স্বপ্নের কথা ভুলে অপলকে চেয়ে দেখি
রাজপথ ,গ্যারেজ আরও দেখি
উচ্ছিষ্ট খোঁজা প্রভুভক্ত আর
চুন খসে পরা প্রাচীন দালানের ঘুম।
পুরাতন মরচে পরা ,ইতিহাস খুঁড়ে
আমার স্বপ্নগুলোকে জাগিয়ে তুলি
যেন সঙ্গ দেয় একটু নিঃসঙ্গ রাতে।
আসেনা তারা ,খুব নাকি ব্যাস্ত
স্বপ্নরাও বেইমানি করে? হোক না পুরনো ,
অবাক আমি ,অবাক নির্ঘুম রাত !
আর মরচে পরা গ্রিলের বেলকুনি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




