আমি আর তুমি চলে এসেছি অজানা সীমানায়।
দূর পাহাড়ের কোল ঘেঁষে রক্তিম সূর্য
আলতা পরিয়ে দিলো আকাশের পায়। আর-
দিগন্তের সাথে মিতালীর প্রয়াসে
সাগর লাফিয়ে উঠছে বার বার।
তোমার হাতে একগুচ্ছ ক্যামেলিয়া-
অবাক সৌন্দর্যে উন্মিলীত চোখে চেয়ে আছে।
পৃথিবীর সব উচ্ছ্বাস যেন ভর করেছে তোমার দু'চোখে।
ভাষাহীন তুমি নিস্তব্ধতার বুক চিরে
আমার হাতে তুলে দিলে একটি ক্যামেলিয়া।
ঠিক তখনি, আমার স্বপ্নের ঘুড়ি নাটাই থেকে ফস্কে গেলো,
আমি তার খোঁজে ছুটতে ছুটতে অবশেষে
নিজেকে আবিষ্কার করি আপন বেডরুমে।
একটু পরেই উদ্ভাসিত হলো সকাল,
তুমি হাঁটতে বেরুলে বাগানে।
আমি স্বপ্নের ঘুড়ি গুটাতে থাকি আর ভাবি-
স্বপ্নের মতো তুমি ওএকদিন এসে নিজ হাতে তুলে দেবে
একটি গোলাপ অথবা ক্যামেলিয়া।
আর আমি অকুনঠ বিশ্বাস ভরা দৃষ্টি নিয়ে বলবো-
আমি তোমাকে চাই না।
** অনুপ্রেরণা-----শীষেন্দুর 'ভালোবাসা' গল্পটি
** ছবির সোর্স---- বরাবরের মতো ইন্টারনেট
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




