একটি সদ্যজাত গোলাপ,
যে সবেমাত্রকুঁড়ি থেকে পাপড়ি মেলে ফুল হয়েছে,
সে চেয়েছে, ভীষণভাবে চেয়েছে-
আমি তাকে হাতে নিই, তার সি্নগ্ধ শরীরের কোমল পরশে
সত্যের নির্মল আনন্দ উপভোগ করি।
কিন্তু, আমি তাকে ছুঁতে পারিনি।
সে কেদেঁছে, ভীষণভাবে কেদেঁছে-
তার দু্যতিময় আনত পাপড়িগুলো কুকঁড়ে গেছে,
সুরভিত বাতাসেও বেজেছে তার কান্নার সুর,
আমার ইন্দ্রিয় পেয়েছে সেই উপলব্ধি, আমিও কেদেঁছি।
কিন্তু আমি তাকে কি করে বোঝাই- সব মানুষের যে
গোলাপ ছোঁয়ার অধিকার নেই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




