অকারণ আব্দার
০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু, তুই শত্রু হবি?
আঁচড়ে দিবি, কামড়ে দিবি
ঘুমকাতুরের ঘুম তাড়াবি
রোজ সকালে ঘুম ভাঙাবি।
পাগলির তুই পাগলা হবি?
দুখে হাসাবি, সুখে কাঁদাবি?
ঝুম বর্ষায় হাতটা ধরে
ভালোবাসার সুর তুলবি।
দুষ্টুমিতে ডিগ্রি ফেঁদে
মারব যখন কিল দু'কাঁধে
চোখ রাঙিয়ে বলবি আমায়,
রাখব নাকি দু'হাত বেঁধে?
এই ছেলে, তুই আদর নিবি?
তার বদলে আদর দিবি!
রাতবিরাতে স্বপ্ন দেখে
হঠাৎ যখন উঠব জেগে,
বেড়ালছানার মতো করে
হাত বুলিয়ে ঘুম পাড়াবি?
বল তো, তুই গুণ্ডা হবি?
হাত মুচড়ে সুখ সওয়াবি
বলব যখন, ছাড়, ছেড়ে দে!
আরেকটুখান কাছে টেনে
নিশ্বাসেতে তুফান তুলে
আমায় নিয়ে জ্ঞান হারাবি...
শেষ বেলাতে দৃষ্টি যখন
থাকবে চোখে ঝাপসা মতন
কাঁপা হাতে হাতটা ধরে
বয়সটাকে তুচ্ছ করে
ফিসফিসিয়ে 'ভালোবাসি'
বলে আমার চোখ ভাসাবি?
বন্ধু, তুই সঙ্গী হবি?
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১

https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুন