জ্বালাতনের ভাবনা
২৪ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভীষণ জ্বালাই, তাই না আমি?
একটা কথা জানতে চেয়ে
লাজ শরমের মাথা খেয়ে
হাজার দফায় প্রশ্ন করে
মাথাটা খুব খাই, না আমি?
বলো তো আমায়, পাগলি আমি?
দিনে, রাতে, ভর্তা-ভাতে,
ঝালমুড়িতে, ফুচকাটাতে
আদা-মধুর চায়ের কাপে
চলতি পথে রোদের তাপে
তোমায় শুধু ভাবতে থামি!
কেন হঠাৎ কাঁদি বলো?
ঝটকা দিয়ে হাসি আবার!
কুবুদ্ধিটা আঁটতে গিয়ে
সন্ধ্যা গিয়ে রাতটা কাবার।
কানটা টেনে ঘুম ভাঙিয়ে
কাজের মাঝে বাগড়া দিয়ে
দুষ্টুমিটা করব কেমন
সেই ভাবনার কুয়োয় নামি।
সত্যিই কি জ্বলছ তুমি
আমার দেয়া যন্ত্রণাতে?
ছুটির দিনের আয়েশ ভুলে
গল্প করার আবদারেতে?
গোমড়া মুখে থাকবে তখন
আমায় যখন পড়বে মনে
ভাববে ছিল জ্বালাই ভালো
মিলবো যখন হাওয়ায় আমি।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি
ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়...
...বাকিটুকু পড়ুনতখন
সাইফুল ইসলাম সাঈফ
তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭

এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২

ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি...
...বাকিটুকু পড়ুন

মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।
সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা...
...বাকিটুকু পড়ুন