somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন-মস্তিষ্কের গিট্টু

০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছোটবেলা থেকেই একটা ব্যাপার খেয়াল করেছি: কোন জিনিসটায় আমার ভালো হতে পারে আর কোনটায় খারাপ, তা আমি যথেষ্ট ভালো বুঝতে পারি। কিন্তু এটাও খেয়াল করেছি যে, জানা থাকা সত্ত্বেও আমার ক্ষতি হতে পারে এমন কাজটাই আমি বেশি করে থাকি। কেন যে করি তা আজও বুঝতে পারলাম না।

সেই বহু আগে থেকে, বলতে পারেন গেদিকাল থেকেই আমার মধ্যে মন আর মস্তিষ্ক খুনসুঁটি থেকে শুরু করে ঝগড়াঝাঁটি চালিয়েই যাচ্ছে। চেষ্টা করেও শয়তান দু’টোকে তামাতে পারছি না। এদের মাঝে সমঝোতা করার চেষ্টা করেও খুব একটা সাফল্যের মুখ দেকাতে পারিনি নিজেকে।

একটা উদাহরণ দিলেই বিষয়টা সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। যেমন ধরুন, আমার সাথে একজন মানুষের পরিচয় হলো। তাকে আমার কোনো কারণে হালকাপাতলা ভালোও লাগল। কিন্তু আমি খুব ভালোভাবেই কীভাবে যেন বুঝে গেলাম, মানুষটার সঙ্গে আমার সম্পর্ক বন্ধুত্বের আগে কিছুতেই বাড়তে দেয়া যাবে না। সেটা যে শুধু আমার একটা ধারণা তা-ও না। ভেতর থেকে কড়াকড়িভাবে নিষেধাজ্ঞা টের পাচ্ছি: খবরদার, ‘এ কাজ করিস না!’ ‘সাবধান, দূরে থাক মানুষটার কাছ থেকে!’

অথচ আমি ঠিক তাই করছি! মস্তিষ্কের সুবিবেচিত একটা পরামর্শ পুরোপুরি অবজ্ঞা করে সেই মানুষটার ডাকে সাড়া দিচ্ছি। তাকে একটা পর্যায়ে বন্ধুর চেয়ে বেশি বানিয়েও ফেলছি হয়তো। এবং একটা সময় গিয়ে দেখা যায়, আমার মস্তিষ্কের আশঙ্কাটাই ঠিক ছিল। সেই মানুষটা আমার জন্য ঠিক নয়। অবস্থাটা তখন হয় এমন: আমি জেনেশুনে বিষ করেছি পান!

ভুল সিদ্ধান্ত নেয়ায় সিদ্ধহস্ত আমি। কেন যে মস্তিষ্কের যুক্তিবাহী অংশটুকু ভেতর থেকে জানান দেয়া সত্ত্বেও আমি মনের কথা শুনে আবেগ আর আঠাআঠা অনুভূতিগুলোকে প্রশ্রয় দিয়ে নিজের কষ্টের কারণ হই শুধু স্রষ্টাই বলতে পারবেন হয়তো। নিজেকে কখনো কখনো আমি নিজেই বুঝতে পারি না। কখন যে কেন কী করে যাচ্ছি, করার পরে ভাবি আর টাশকিত হই। ‘ভাবিয়া করিও কাজ, বরিয়া ভাবিও না’ - বাক্যটা ছোটবেলায় প্রথম শুনেছিলাম একটা বাংলা সিনেমার সংলাপ থেকে। তখনই অর্থটা বুঝেছিলাম। তবে এত বছর পর এসে অনুধাবন করতে পারছি: কথাটা খুব কাজের; কিন্তু কেন জানি আমার ওপর তা প্রভাব ফেলতে পারেনি। পারাটা খুব দরকার ছিল...

মনও তো মস্তিষ্কেরই একটা অংশ, তাই না? তার মানে তো বলা যায় মন মস্তিষ্কের সন্তানের মতো। তাহলে মন মস্তিষ্কের কথা মানতে চায় না কেনো?! এতোটা অবাধ্য কেনো এই সন্তান?? আমি নিজের ভালো অবশ্যই চাই। অথচ ক্ষণে ক্ষণে এমন সব চিন্তা আর আকাঙ্ক্ষা মনটাকে কুড়ে কুড়ে খায় যে আকাঙ্ক্ষাগুলোকে আমল দিলে আমার ক্ষতি বই লাভ হবে না। তবুও মন চায় সেগুলোই শুনি, মানি, সত্যি করি। তাহলে এর মানে কী? আমি নিজেই নিজের ক্ষতি করতে চাই? আমি কি তাহলে নিজেই নিজের শত্রু?!
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১১:০০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

×