সাকিবের উছিলায় বৃষ্টিতে ভিজতে ভিজতে জাযুঘরের গেটে দাড়াইলাম। বদ পোলার খবর নাই ! মেজাজ মর্জি ফরটি নাইন থেকে সিঙ্টি নাইনের দিকে যাচ্ছে ! বিরাট একটা ব্যাগ কান্দে নিয়া, উত্তর দিক হইতে বদ পোলার আগমন ঘটিল। কতক্ষন আজাইরা প্যাচাল পারলাম, ফাও হাটাহাটি করলাম। আবু সালেহ আসলো আরো আধা ঘন্টা পর। সাদিক আসলো আরো 20 মিনিট পর। তারপর গেলাম আজিজ মার্কেটের দুই তালায়, সেই ঐতিহাসিক লুচির হোটেলে। লুচি খাইয়া গর্ব বোধ করলাম। আমরাও খাইছি ! আমরাও কম যাই না !
বিঃদ্রঃ আবু সালেহ লুচি খায় নাই ! ইস্পেশাল ফোনে কি কি যেন খাইছে। বেচারা !
বিখ্যাত লুচি স্মৃতি ঃ 08 ফেব্রুয়ারী 2007ইং, বৃহষ্পতিবার, রাইতের বেলা !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


