আমাদের ব্লগারদের মধ্যে ধর্ম-দর্শন-চিন্তা-চেতনা-বিশ্বাসে অমিল থাকতে পারে। কিন্তু দুর্যোগ মোকাবেলায় আমরা সদাই এক। এ কয় দিনের ব্লগ পোষ্টে দেখলাম, আমার সবাই চট্টগ্রাম ট্রাজেডি তে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সহানুভুতির হাত বাড়াতে চাই। ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াতে চাই। ছিন্ন-বিচ্ছিন্ন ভাবে না গিয়ে একটা প্লাটফর্মে দাড়িয়ে সবাই সম্মিলিত ভাবে যদি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য করি তাহলে সেটা খুব দ্রুতই বিরাট আকার ধারন করবে।
তাই এখন দরকার শুধু একটা প্লাট ফর্ম, যেখানে আমরা সবাই এক হব। আমাদের সকলের ক্ষুদ্র সাধ্য, ক্ষুদ্র প্রচেষ্টা এক হয়ে একটা বড় কিছু দাড় করাবে।
আমার কথা :-
০১। সামহোয়্যার ইন ব্লগ এর ব্যানারে একটা প্লাটফর্ম তৈরী করা হোক।
রাগ ইমনের পোষ্ট দেখলাম সামহোয়্যার ইন অফিসে জামা-কাপড়/ জিনিস পত্র সংগ্রহ করা হচ্ছে। এই তথ্য সঠিক হলে ব্লগ কর্র্তৃপক্ষ ব্লগ পোষ্টের মাধ্যমে আমাদের কাছ থেকে সাহায্য আহবান করুক।
০২। চট্টগ্রামের সমস্যা অল্প কদিনে দূর হবে না। এই বিপর্যয় মোবাকেলা করতে হবে মাসের পর মাস ধরে। কাজেই এতো তাড়াহুরো দরকার নেই, পরিকল্পনা করে, লজিস্টিক কষ্ট কমিয়ে কিভাবে সাহায্য করা যায় তা চিন্তা করতে হবে।
০৩। দূর্যোগ মোবাবেলায় বিভিন্ন মানুষের বিভিন্ন আইডিয়া গুলো যাচাই-বাছাই করে স্ট্রেটেজি / পলিসি প্রনয়ন করতে হবে। এজন্য সকলের আইডিয়াগুলো কে একটা প্লাটফর্ম আনতে হবে। আসলে প্লাটফর্ম টা খুবই জরুরী।
০৪। দেশে হতে সংগৃহীত অর্থ এবং প্রবাসী বন্ধুদের সাহায্যের নগদ অর্থ একটা ফান্ডে জমা রাখতে হবে।
০৫। সর্বপরি একটা অভিজ্ঞ টিম গঠন করে টোটাল রিলিফ ওয়ার্ক পরিচালনা করতে হবে।
[খুব দ্রুত চিন্তা করে এই পোষ্ট টা দিলাম। আপনাদের মুল্যবান পরামর্শ দরকার।]
রাগ ইমনের পোষ্ট :-
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




