হঠাৎ করেই বিয়ের ঘটনা ঘটায় দিলো রয়েল ! কেমনে কি হয়ে গেলো সে নিজেও জানে না। কাজী সাহেব রেজিষ্টারে সাইন দিতে বললো, সে দিয়ে দিলো। অনেক রাত হয়ে গেছে তার উপর চলছে ঝড় বৃষ্টি। কনে পক্ষের জোড়াজুড়িতে রয়েল কে কনের বাসায় রেখে সবাই চলে আসলো ! ....... এ তথ্য পাওয়া গেলো ওর সাথে ফোনে আলাপ করে।
- কিরে, কেমনে কি করলি ? মেয়ের সাথে কি আগেই পরিচয় ছিল ?
- আগে পরিচয় ছিল না, ময়মনসিংহে আমার আপুর সাথে ওর কোন এক বোনের পরিচয় ছিল। তারপর কেমনে কেমনে ঘটনা ঘইটা গেলো। তোর অবস্থা কি ? বিয়া-সাদী কবে করবি ?
- আমার বিয়ার কোন খবর নাই ! তয় বাসায় জানামু- তুই বিয়ে করসোছ।
স্মৃতি : ২৬ এপ্রিল ২০০৭ইং, বৃহষ্পতিবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


