somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড্রাইভার চাচা

০৬ ই এপ্রিল, ২০০৬ রাত ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আরে, যেইখানে কইছে সেখানেই নামাইতে হইবো নাকি? মেয়ে লোক হিল জুতা পরে (হাত দিয়ে জুতার হিলের সাইজ দেখিয়ে) চালু বাস থেইকা নামনের সময় হিল ভাইঙ্গা পইরা যাইতে পারে। দুর্ঘটনা কি কইয়া বইলা আসে। দশ কদম আগে সেফ জায়গায় নামায় দিলে অসুবিধা আছে। সবার হিতাহীত বুদ্ধি সমান না। ভালো কইরা বুঝাইয়া কইলেই হয়। গাড়ী চালাইয়া বুড়া হইছি এমনি এমনি হই নাই। হাতের পাঁচ আঙ্গুল সমান না।" এই কথা গুলো বাসের ড্রাইভার তার হেরপারকে বললো রাস্তার মাঝে একজন মহিলা যাত্রী কে নামানোর সময়।

মহিলা যাত্রী কে নামিয়ে বাস আবার চলতে শুরু করলো। কিছুটা পথ এগিয়েই আবার থেমে গেলো। সিগনাল না জ্যাম বুঝা গেল না।

"বড় বাপেরা যেখানে থাকে সেইখানে কোন ময়লা থাকে। আমরা ছোট বাপ ময়লা-জ্যাম লইয়া আছি। ঐ ট্রাফিক দুইটা খাড়াইয়া খাড়াইয়া প্যাচাল পারতাছে। সার্জেন ওয়ারলেস লইয়া তামশা দেখতাছে। রাস্তায় যেই প্যাচ লাগছে ছুটানের নাম নাই। এদিক কি দেখছ, ঐ দিক দেখ। বড় বাপের লাইগা নিউমার্কেট বাজার, বড় বড় মাছ আর আমারা গরীবের লেইগা পেচ-কাদার বাজার, ছোট ছোট মাছ।"

এক যাত্রী বলে উঠলো চাচা এতো চেতছেন কেন?
এদিকে আমার গন্তব্য এসে গেছে। আমি বাস থেকে নেমে গেলাম।

[এটা আজ সকালের ঘটনা। বাস ড্রাইভারের কথাগুলো আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। যার কিছু অংশ এখানে লিখলাম।]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×