somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম কনসার্ট ঃ এল.আর.বি

০৯ ই এপ্রিল, ২০০৬ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গান বাজনা পছন্দ করি। এক সময় অনেক কনসার্ট দেখতাম। আমার দেখা প্রথম বড় ব্যান্ডের কনসর্াট ছিল প্রিয় ব্যান্ড এল.আর.বি। যতদুর মনে পড়ে 1992/93 এর দিকে বুয়েটে অনুষ্টিত হয়েছিল এই কনসর্াট। সকাল 10টার দিকে লিড ভোকাল/গিটারিস্ট- বাচ্চু, ড্রামার- জয়, কিবোর্ডিস্ট- টুটুল, বেস গিটারিস্ট- স্বপন স্টেজে আসে যথারীতি কালো রংয়ের জিন্স প্যান্ট আর টি-শার্ট পরে। একটা ইন্সট্রুমেন্টাল দিয়ে শুরু করেন তাদের প্রোগ্রাম।

তখন এল.আর.বি ছিল নতুন একটা ব্যান্ড, যদিও এর সদস্য সবাই ছিল পুরানো আর জনপ্রিয়। আমরা 5/6 জন বন্ধু মিলে গিয়েছিলাম ঐ কনসর্াট দেখতে। এই প্রথম টেলিভিশনে দেখা মানুষ গুলোর পারফর্মেনস দেখলাম সামনে থেকে। একে একে বাংলা-ইংরেজী মিলিয়ে 15/16 টি নাম্বর পরিবেশন করলো এল.আর.বি। অডিও ক্যাসেট প্লেয়ারের গান আর লাইভ গান যে কি জিনিস এই প্রথম ভালো ভাবে টের পেলাম। সেই সময় তাদের প্রথম ডাবল এ্যালবামটাই বাজারে ছিল। প্রিয় গান- হকার, ঘুম ভাঙ্গা শহরে, মাধবী, ফেরারী, শেষ চিঠি, হ্যাপি, আড্ডা, স্মৃতি নিয়ে সহ আরো কিছু গান পরিবেশন করে এল.আর.বি। শেষের দিকে তারা তাদের নতুন কম্পোজ করা দুইটা আনরিলিজড গান- 'গত কাল রাতে' এবং 'ক্ষনিকের জন্য' গেয়ে সবার মনে আলোরন সৃষ্টি করে। অনুষ্ঠান শেষ হয়ে গেলো ঠিকই কিন্তু গান গুলো আমার কানে বাজতে থাকলো দীর্ঘ সময় ধরে।

[বিঃদ্রঃ সংযুক্ত ছবিতে এল.আর.বি এর প্রথম ড্রামার জয় নাই। আছে বর্তমান ড্রামার রিয়াদ। এছাড়া কিবোর্ডিস্ট- টুটুল আর এখন ব্যান্ডে নেই]
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০০৬ রাত ১১:৪১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

প্রথম .........।

লিখেছেন মায়াস্পর্শ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।

কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন

সমুদ্রের নীল খাম

লিখেছেন ডি এইচ তুহিন, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:৪২


এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮



জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

×