যাত্রী শুন্য বাস কাউন্টার। কাউন্টার ম্যান আর আরেক জন লোক বসা, সম্ভবত ড্রাইভার। এমন সময় আমি টিকেট কিনার জন্য কাউন্টারে দাড়ালাম। ওদের দুই জনের মধ্যে যে কথোপোকথন হয়েছে তার কিছু অংশ তুলে ধরলাম।
[কাউন্টার ম্যান] ঃ কাগজ কলম হাতে জিজ্ঞাসা করছে, পাইলটের নাম কি?
[ড্রাইভার] ঃ রফিকুল। রফিক লেখলেই হইবো।
কাউন্টার ম্যান লিখলো 'মোঃ রফিক'। কাউন্টার ম্যানের মানুষের নামের আগে 'মোঃ' লিখার বাতিক আছে। বেশ কয়েক দিন আগে সে আরেক ড্রাইভার অনিল চন্দ্রের নামের আগেও 'মোঃ' লিখে কাউন্টার গরম করেছিল।
[কাউন্টার ম্যান] ঃ হেলপারের নাম কি?
[ড্রাইভার] ঃ ইউনুস।
কাউন্টার ম্যান নাম শুনে দ্বিধায় পড়ে গেল। কিভাবে লিখবে বুঝতে পারছে না। প্রথমে লিখলো 'উ' তারপর কেটে দিল। আবার লিখলো 'উ' তারপর কি চিন্তা করে আগে 'ই' যোগ করলো। আবার কেটে দিলো। অবশেষে লিখলো 'উনু্যছ' ।
[আমি] ঃ ভাই আমার টিকেট টা দেন।
[কাউন্টার ম্যান] ঃ দিব দিব সবাইকে দিব। একটু অপেক্ষা করেন।
[আমি] ঃ সবাই কই? শুধু তো আমি একলা।
[কাউন্টার ম্যান] ঃ আজ অফিস আদালত বন্ধ।
[ড্রাইভার] ঃ কি 'ইউনুস' লেখতে পারেন না।
[কাউন্টার ম্যান] ঃ 'ইউনুস' বানান লেখান যায় না, বানান হয় না।
সকাল 8:00 টার দিকে আমি সহ আরো 2জন যাত্রী নিয়ে 60 সিটের বাসটি রওনা দিলো। সারা পথে ড্রাইভার-হেলপার ছাড়া কখনো 2 জন কখনো 3 জন ছিল। হায়রে আমার জীবন। ছুটির দিনেও রিজিকের সন্ধানে অফিসে আসতে হলো।
[এটা আজ সকালের (11/04/2006ইং) ঘটনা। পবিত্র ঈদে-মিলাদুননবী'র উপল েক্ষ রাস্তা ঘাট প্রায় খালি ছিল। তবে আমার মত কিছু হতভাগা রাস্তায় ছিল।]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




