অফিস থেকে বাসায় এসে দেখি আম্মু ডিম দিয়ে কি যেন তৈরী করছে। জিজ্ঞাসা করার পর বললো ডিমের ওমলেট বানাচ্ছি। আমি শিখতে চাইলাম। স্কুলের প্রাকটিক্যাল কাশের মত স্যারের করলেই যেমন ছাত্র-ছাত্রীর করা হয়ে যায় অনেকটা সেই রকম ভাবে। পাশে দাড়িয়ে দাড়িয়ে দেখে শিখা টাইপ। কাশ শেষে এখন ব্লগে এসে লিখছি কি ভাবে একটি আদর্শ ডিমের ওমলেট তৈরী করা যায়।
প্রয়োজনীয় উপকরন ঃ
01। একটা আস্ত ডিম
02। চিনি 2 চা চামচ
03। ঘি 2 টেবিল চামচ
[আমার মা সব উপকরনই চামচের মাপ ছাড়াই আন্দাজ মত দিয়েছে, আমার আন্দাজ নাই দেখে চামচ হিসাব করে লিখলাম ]
প্রস্তুত প্রনালী ঃ
প্রথমে একটি পাত্রে ডিম ভালো ভাবে ফেটে নিন, তারপর 2 চা চামচ চিনি মিশান এবং চামচ দিয়ে নাড়তে থাকুন। এইবার চুলায় একটি ফ্রাইপেন / কড়াই এ 2 টেবিল চামচ ঘি ঢালুন, একটু গরম হলে পাত্রের ডিমের মিশ্রনটি ফ্রাইপেন / কড়াই এ ঢালুন। এই বার বিশেষ কায়দায় ফ্রাইপেন / কড়াই টি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়ুন যাতে ডিমের মিশ্রনটি চারদিকে গোল আকারে ছড়িয়ে পরে। 3/4 মিনিট পর দেখবেন ডিম ভাজা হয়ে গেছে। এইবার ভাজা ডিমটি অনেক টা পাটি শাপটা পিঠার মত ভাজ করুন। পরিবেশন করুন। [ছবি দিতে পারলে ভালো হইতো, কিন্তু দিতে পারলাম না, দুঃখিত ]
স্মৃতি ঃ 11 এপ্রিল 2006 / সময় ঃ সন্ধ্যা 7ঃ30।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



