সামহোয়্যার ইন ব্লগ এর উছিলায় আমার বেশ কিছু ব্লগার বন্ধু হয়েছে। এমনকি তাদের কারো কারো সাথে আমার বেশ গভীর সম্পর্ক হয়ে গেছে। আমার কোন ব্লগ পোস্টিং-এ তাদের কোন মন্তব্য না দেখলে কেমন যেন অস্থির লাগে। অন্য ব্লগারদেরও এরকম হয় নাকি কে যানে? মজার ব্যাপার হলো, এই বন্ধুদের কারো সাথেই আমার কোন দিন দেখা হয় নাই, সরাসরি কথা হয় নাই। যত কথা হয়েছে তা হয়েছে মন্তব্যের মাধ্যমে আর আড্ডা ঘরে। অথচ এখন মনে হয় ওরা আমার কতো আপন মানুষ, কাছের মানুষ। সবসময় আমি যাদের কাছে পেতে চাই তারা হলো - ধানসিড়ি, আরাফাত, কাশফুল, শাওন, শাহানা, শুভ, আস্ত, তেলাপোকা ...... আরো আছে - হাসিন ভাই, অমি ভাই, সাদিক ভাই, শমর্ী, বদুরুল ভাই, মহাজন ভাই, জুয়েল ভাই, কালপুরুষ, তীরন্দাজ, মাশীদ, অরূপ ভাই, মিতেব। নামের লিষ্ট আরো লম্বা কিন্তু লেখার সাইজ বড় আকার ধারন করবে বলে লিখছিনা, আশা করি বাকিরা রাগ করবেন না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



