গত 2/3 দিন ধরে দেশের গার্মেন্টস, শিল্প প্রতিষ্ঠান গুলো ধ্বংস করার যে ষড়যন্ত্র চলছে এর শেষ কোথায়? এর পেছনে কোন নিমক-হারাম, বেঈমানরা জড়িত আছে? গার্মেন্টস, শিল্প প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে যে বিরাট ভুমিকা রাখছে, এটা আমাদের দেশের অনেক ময়-মরুবি্বর কাছে ভালো লাগে না। কারন তারা চায় না দেশ উন্নত হোক। দেশ উন্নত, সমৃদ্ধশীল হলে তো সাধারন মানুষতো আর সেই সব (গালি) ময়-মরুবি্বর কাছে যাবে না। এই ঘৃনিত ঘটনা নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিচ্ছে, এক পক্ষ আরেক পক্ষের দোষ দিচ্ছে। কিন্তু কাজের কাজ কি হচ্ছে ?
আমার মনে হয় না প্রতিষ্ঠানের সাধারন শ্রমিক-কমর্ীরা এই ধ্বংস-কর্মকান্ডে অংশ গ্রহন করেছে। বহিরাগত আর রাজনৈতিক দলের সন্ত্রাসীরা এই কাজ করেছে এটার প্রমান না থাকলেও এটা হওয়াই স্বাভাবিক কারন পলিটিশিয়ান (গালি) রা দেশের ভালো সহ্য করতে চায় না, তারা চায় ক্ষমতা, অর্থ ........
প্রচন্দ ঘৃনা নিয়ে এই লেখাটা লিখেছি। কয়েকটা শিল্প প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে ধ্বংস করে দিল, মালামাল লুট করলো, গাড়ী ভাংচুর করলো ওরা এমন কি ফায়ার ব্রিগেটের গাড়িতেও আগুন দিলো (গালি)রা। এর ক্ষিতপুরন হবে কি ভাবে? আমি সুন্দর ভাবে গুছিয়ে লিখতে পারিনা তাই আমার ব্লগার বন্ধুদের অনুরোধ করছি আরো তথ্য বহুল ও গুছিয়ে ব্লগ পোষ্ট করে প্রতিবাদ করতে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


