বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলকে ক্যাম্পাসে ফল উৎসবের অনুমতি দেওয়াকে কেন্দ্র করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভিসি প্রফেসর ড. সিরাজুল করিম চৌধুরীর কার্যালায়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে রাজশাহী মহানগর যুবলীগ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে রুয়েট ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র জানায়, গত মঙ্গলবার রুয়েট ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ফল উৎসব ও আলোচনা সভার অনুমতি দেয়ার অভিযোগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মহানগর যুবলীগ নেতা কিটু, ডব্লিউ সরকার ও আজাদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও বহিরাগত কিছু যুবলীগ নেতা-কর্মীরা “জয় বাংলা” শ্লোগান দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে তারা রুয়েট ভিসির অনুস্থিতিতে তার কার্যালায়ে এসে অতর্কিত হামলা ও ব্যাপক ভাংচুর চালায়। এসময় তারা সেখানে দায়িত্বরত আলাউদ্দিন, নজরুল ইসলাম ও নাজমুল নামের তিন কর্মচারীকে ব্যাপক মারধর করে দ্রুত পালিয়ে যায়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘অজ্ঞাত কে বা কারা এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুনির্দিষ্ট অভিযোগ ভিত্তিতে ঘটনার সাথে জড়িতদের ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে’।
ঘটনা সম্পর্কে রুয়েট ভিসি প্রফেসর ড. সিরাজুল করীম চৌধুরী বলেন, ‘আমি প্রয়োজনীয় কাজে রাজশাহীর বাইরে আছি। শুনলাম কিছু যুবলীগ ও ছাত্রলীগ নেতকর্মী আমার কার্যালায়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার দায়ে হামলাকরীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে’। তিনি আরো জানান, ‘ছাত্রদলের ফল উৎসব ও আলোচনা সভার মতো কোন অনুষ্ঠানের অনুমতি দেয়া হয়নি।’
##রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ভিসি প্রফেসর ড. সিরাজুল করিম চৌধূরীর কার্যলায় ভাংচুর এবং কর্মচারীদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এক মানববন্ধন কর্মসূচীতে তারা এ দাবি জানান।
এর আগে ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে এক জরুরি সভায় মিলিত হয়ে তারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখে উপাচার্য প্রফেসর ড. সিরাজুল করিম চৌধুরী, উপ-উপাচার্য প্রফেসর ড. মো: মর্ত্তুজা আলী, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী প্রফেসর ড. সফি উদ্দিন মিয়া, ছাত্রকল্যাণ পরিচালক ড. মো: শামিমুর রহমান, রেজিষ্ট্রার প্রকৌশলী আবুল বাসার, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মো: ইয়াসিন আলী ও কর্মচারী সমিতির সভাপতি রোকনুজ্জামান রিপন। বক্তারা অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
রুয়েট ভিসির কার্যালায়ে যুবলীগ-ছাত্রলীগের হামলাঃ পরে মানববন্ধন করে অপরাধীরে শাস্তি দাবি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন
=শরত তুই যাস নে ! =

ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন
১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন
বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।