বাবা
১৩ ই জুলাই, ২০১১ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখন আমি অনেক বড়
নিজের ভাল বুঝতে পারি
সন্ধ্যে হলেই ঘরে না ফিরে
ইচ্ছে মত ঘুরতে পারি
করতে পারি অনেক কিছু
বাধা কেউ আর দেবে নাত
ছুটতে পারি ইচ্ছেমত
লাগাম ছাড়াই মনের মত
অসুস্হ আমাকে দেখে আর কেউ
অস্হির হয়ে ছুটবে না,
মাথার পাশে বসে আর কেউ
অমন করে ডাকবে না,
বিচার দেব না আর কারও কাছে
আম্মু মেরেছে বলে,
দাড়িয়ে থাকব না মোড়ের মাথায়
অফিস ফেরত তোমার আশায়
ভাইবোন সবে মিলে,
আর কারো কাছে অসম্ভব যত আব্দার করব না
ভাইয়ার সাথে মারামারি করে
কারো কাছে কাদঁব না।
তোমায় ছাড়া বাবা দেখ
এখন আমি কেমন আছি?
ভুলে তোমায় থাকতে পারি,
তোমায় ছাড়াও চলতে পারি।
কাদিঁ নাত একটুকুও,
চোখেতে নাই একটু পানি,
তোমার মেয়ে অনেক কঠিন
জান তুমি, জানি আমি।
তবু,যখন দেখি তোমার ছায়া
অন্য কারও বাবার মাঝে
কেমন করে কোথায় জানি
বুকের মাঝে মুচড়ে ওঠে
কেন বাবা থাকনা তখন
হাতটি ধরে আমার পাশে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন