আমি তো এমনই
১০ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনেক অনেক ভীড়ের মাঝেও
একলা আমি থাকতে পারি।
কোলাহলের মাঝে বসেও
তোমায় নিয়ে ভাবতে পারি।
ইচ্ছে হলেই ছুটতে পারি
হাতটি ধরে যখন তখন,
ইচ্ছে হলেই বলতে পারি
যা খুশি তাই মনের মতন;
তুমি যেমন ভাবতে বস
আমায় কিছু বলার আগে,
হাতটা আমার ধরতে গেলেই
ভয়ে তোমার বুকটা কাঁপে,
আমার চোখে চাইবে তুমি?
হাজারো কিছু ভাববে আগে ,
আমার পাশে বসতে গেলেই
ভাববে কোথায় কে কি কবে;
আমি তো নই তোমার মত ,
ঘরকুনো আর ভীষন ভীতু
আমি হলাম মুক্ত স্বাধীন
ছুটন্ত এক বল্গা হরিণ।
তবুও তোমায় ভালবাসি,
ভালবাসি অনেক বেশ।
সংশয়ে থাক বলেই,
নির্ভরতায় কাছে আসি।
মান অভিমান সবই বেশি
তোমার তরে রাশি রাশি
তুমি যে গো আমার কাছে
ভালোবাসার দোষে দোষী।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন