somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‎( বোকা মানুষটাকে বেকুবদের পক্ষ থেকে শ্রদ্ধ:: সোনালী ব্যাংক এর দুর্নীতির অডিটর::: কপি পেষ্ট। প্রিয়

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের প্রিয় ব্লগার "আরিফ জেবতিক" ভাইয়ের লেখা। সোনালি ব্যাংকের আকাশে বাতাসে উড়ছিল ৩টি শাখার অবাধ লুটপাটের কাহিনী। কিন্তু সবগুলো শীর্ষ কর্মকর্তা চোখ বন্ধ করে রাখছিলেন, বালিতে মাথা গুজে পড়েছিলেন চুপচাপ।
এই সময় এক মধ্যসারির কর্মকর্তা কৌতুহলী হয়ে এই শাখাগুলোতে অডিটের উদ্যোগ নিলেন। কিন্তু তিনি তাঁর জিএম এর অফিসে অনুমতি চাইতে গিয়ে খেলেন ধমক। বলা হলো, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মঈনুল হকের ইন্সট্রাকশন আছে যে মঈনুলের অনুমতি ছাড়া কোনো শাখায় অডিটে যেতে পারবে না কেউ।
মধ্যসারির সেই কর্মকর্তা লিখিত ইন্সট্রাকশন চাইলেন, সেটা তাঁকে দেয়া হলো না। বরং জিএম সাহেব তাকে ধমক মেরে বললেন, 'নিজের সর্বনাশ ডেকে আনছেন!' এবারে কৌশলী হলেন সেই মাঝারি কর্মকর্তা। তাঁর এক সঙ্গীকে নিয়ে তক্কে তক্কে থাকলেন, যেই মাত্র ডিএমডি ছুটিতে গেলেন, তখনই ডিএমডির অনুপস্থিতির সুযোগে ইস্যু করিয়ে ফেললেন অডিট নোট।
খবর বেরিয়ে গেল।এবার শুরু হলো ইঁদুর বেড়াল খেলা। একদিকে প্রবল প্রতাপশালী ডিএমডি আর তাঁদের লুটেরা দোসররা, আরেকদিকে কয়েকজন সাধারণ ব্যাংক কর্মকর্তা। ধমকে অনুরোধে চাপে অস্থির তাঁদের নিদ্রাহীন রাত, অভুক্ত দিন। ব্যাংকের শাখায় গেলে তাঁরা অডিট করতে দিতে চায় না। হেনতেন নানা টালবাহানা।
তারপর, ঠিক অডিটের আগের রাতে আর দিনে জিএম সিরাজী আর সেই কর্মকর্তাকে বদলি করে দেয়া হলো ঢাকার বাইরে। তাঁরা আবার কৌশল খাটালেন। পোস্ট ডেটে অডিট অর্ডার জারি করে দিলেন কেউ কিছু বুঝবার আগেই। অনেক ধমক, লোভ, ইঙিতের বেড়াজাল উপেক্ষা করে ক্ষুদ্র ক্ষমতার অডিট টিম উদঘাটন করে বসল বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় ব্যাংক লুটের ইতিহাস- দ্য হলমার্ক কেলেংকারি।

আমি জানি, এই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় লুটে চোখ বুজে থাকলেই এই মধ্যম সারির কর্মকর্তার পকেটেও অনায়াসে ঢুকে পড়ত ৮/১০ কোটি টাকা। এখন তাঁর পোস্টিং থাকত ঢাকাতেই, তার সন্তানরা ভালো ভালো স্কুলে পড়তে পারত, অবসর নেয়ার পরে বনানীর ফ্ল্যাটটাতে ভাড়াটিয়া বসিয়ে দিয়ে তিনিও সপরিবারে কানাডায় মাইগ্রেশন নিয়ে ইউরোপে হলিডে করতে যেতে পারতেন।
কিন্তু তিনি আজ পড়ে আছেন কোনো এক অজঁ পাড়া গায়ে। নুন আনতে পান্তা ফুরিয়ে ফুরিয়ে অবসরকালে তাঁকে ফিরে যেতে হবে হয়তো বাপের ভিটায়। এমন বোকা হয় মানুষ!
তবু আমি জানি একদিন আমি এই লোকটার নামধাম খুঁজে বের করব। আমার সন্তানদের সঙ্গে নিয়ে আমি তাঁকে দেখতে যাব সেই সুদূর মফস্বলে। আমার সন্তানরা তাঁর পা ছুঁয়ে সালাম করবে, সত্যিকারের মানুষ দেখার অভিজ্ঞতা নিয়ে তাঁরা ফিরে আসবে। ফেরার পথে আমি তাঁদের কানেকানে বলব, ' অগোচরে থেকে যাওয়া এসব ছোটখাটো মানুষদের জন্যই এখনও বাংলাদেশকে জলোচ্ছাসে ভাসিয়ে দেয়নি বঙ্গোপসাগর, এখনও বৈশাখী ঝড়ে উড়ে যায়নি গোটা দেশ। ঐ সব চোর-বাটপার-লুটেরারা দেশপ্রেম শব্দটিকে যতই অপবিত্র করার চেষ্টা করুক, এইসব লুকিয়ে থাকা মানুষেরাই এদেশের সত্যিকারের দেশপ্রেমিক। এসব মানুষের ত্যাগে ও ঘামেই একদিন এই দেশ ঘুরে দাঁড়াবে। তাই কখনোই এদেশের উপর থেকে আশা হারিও না, কক্ষণো না।

লেখকের বিনা অনুমতিতে কপি করলাম। আশাকরি ক্ষমা করবেন। (ফেবুক থেকে)

সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৯
১২টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দক্ষিণের বিল

লিখেছেন কালো যাদুকর, ২২ শে জুন, ২০২৬ ভোর ৫:১৮

আরেকটি উত্তপ্ত বিকেল এলো,
লাউয়ের মাচা থেকে সাদা ফুল গুলো ঝুলে ছিল
দক্ষিণের বিল থেকে গরম বাতাস চোখ রাঙ্গাল ।

তখন তুমি সদ্য স্নান সেরে অশান্ত চুল মেলে,
সারাদিনের কাজ সেরে,
একটু বসেছ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×