যে ভাষার জন্য তাজা রক্ত ঝরাতে হয়েছে , যে ভাষার জন্য শহিদ হতে হয়েছে, যে ভাষা যুদ্ধ করে অর্জন করেছ্ আজ সে ভাষাকে অপমান করা হচ্ছে, ক্যাবল নেটওয়ার্ক এর জন্য সে ভাষা বিকৃত হচ্ছে, আজ আমরা বাংলাকে হিন্দির সাথে মিশ্রিত করে কথা বলছি, ঘরে ঘরে শিশু ছেলে মেয়েরা হিন্দি ভাষায় কথা বলছে, ইদানিং অনেক ছেলে মেয়েরা ফেসবুকে হিন্দিতে চ্যাট করছে, কেন? কেন বাংলার এত অপমান, পৃথিবীর এক মাত্র ভাষা বাংলা যার জন্য যুদ্ধ করতে হয়েছে, কেন আমরা সালাম, রফিক, জব্বার এর আত্বত্যাগের কথা ভুলে যাই, কেন? কেন? আজ পৃথিবীর সর্বত্র ২১শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হয়, আমাদের ভাষাকে নিয়ে আমাদের গর্ব করা উচিত, আসুন আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের দেশের শহিদদের শ্রদ্ধা করি, তবেইনা সমৃদ্ধ হবে বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


