৫ই মে, ২০১৩। হেফাজতে ইসলামীরর সমর্থকদের বিশাল সমাগম শাপলা চত্বরে। লাখো মানুষের আনাগোনা। রাস্তার ধারে জুস, খাবার সব কিছু বিলিয়ে দেয়া হচ্ছে। পিলপিল করে মানুষ আসছে যে যেখান থেকে। ঠিক সেখানটায় যেখানে এক কাতারে কেউ নেই সেখানে হঠাৎ করে রাস্তার পিচ থেকে একটা দেহ উঠে আসতে লাগলো। ঠিক পিচের মতোই কালো। অদ্ভুত ধরনের গড়ন। দৃঢ় তার হাটা। হাটতে হাটতে স্টেডিয়ামের অভিমুখে চলে যাচ্ছে। আগুনে পুড়ছে কুরআন শরীফসহ আরো অনেক ধর্মীয় বইপত্র। এমন সময় একজনকে আগুন দিতে দেখে খপ করে টুটি চেপে ধরলো। তিন ফুট উপরে তুলে শূন্যে ছুড়ে দিলো। লোকটা মাটিতে পড়েই ধপ করে পড়ে মরে গেলো। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেলো।
একজন দৌড়ে এলো গদা হাতে। পিচ কালো লোকটার পেটে সজোরে আঘাত করতেই মুষড়ে ভেংগে গেলো গদাটা। হা হয়ে থাকার আগেই গলে যাওয়ার মতো রাস্তার সাথে মিশে গেলো। ঠিক লোকটার পেছনে আবার পিচ থেকে উঠে এলো। বেণীর মতো পাক খেয়ে সেই গদাধারী লোকটার সারা শরীর ঢেকে ফেললো। তারপর গলায় রাক্ষুসে গাছের মতো চেপে বসে একটা চাপ দিলো। "মড়াত" করে আওয়াজ দিয়ে ধড়টা ঘাড়ের পেছনে কোনরকম আলাদা হওয়া ছাড়া ঝুলে পড়লো। পাশ থেকে একজন লাইটার জ্বালিয়ে তার সামনে ধরতে যাবে এমন সময় দেখে লাইটারটা তার মুখের ভেতর পুরে দিয়েছে লোকটা। ধরে একটা ঝাঁকি দিয়ে দিলো। পেটের ভেতর থেকে বিশ্রী একটা "ধুপ" শব্দ বেরিয়ে এলো। পাকস্থলীর পুরো অংশ বাইরে চলে এলো নাড়িভুঁড়ি সহ।
পাশে যারা আর ছিলো তাদের গা শিউরে ঊঠলো এই দৃশ্য দেখে। হাত থেকে পড়ে গেলো যা কিছু ছিলো।
"তুই কে?!!!!!"
- আমি পিচমানব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


