somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রত্যাখ্যান করুন আমেরিকার সকল দুরভিসন্ধি

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করি দুটো দেশকে। একটা হলো ব্রিটেন, ৪৭ পূর্ব ব্রিটিশদের জঘন্য কীর্তিকলাপের জন্য। আর আমেরিকা, বিশ্বের মোড়ল সাজার জন্য অবর্ণনীয় জঘন্য কার্যক্রম পরিচালনার জন্য। বর্বরতার এমন কোন জিনিস নাই যা ওরা করতে না পারে। আজকের এই পৃথিবীটাকে এতো অশান্তিময় করার একমাত্র উদ্যোক্তা হলো এই আমেরিকা প্রশাসন। নাজিম উদ্দিন সামাদের হত্যাকান্ডর জন্য মনটা যতটা না খারাপ ছিল, তারচে’ খারাপ লাগছে একটা খবর দেখে- “বাংলাদেশের ব্লগারদের আশ্রয় দেয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের”। গোড়া কেটে আগায় পানি ঢালতে যে এরা কত ওস্তাদ তার বিশ্রী রকম প্রমাণ হলো এটা।
আরে অভিজিত তো নাকি আমেরিকার নাগরিক ছিল। কি করতে পেরেছে ওর হত্যার বিচারের? করবে না, এসবের কোন বিচার এরা কখনো চায়ও না। সমস্যা জিইয়ে রাখাই এদের স্বভাব। এরা জ্ঞানপাপী। সজ্ঞানে যেকোন ধরনের পাপ করতে পারে নির্দ্বিধায়।
আমি বিখ্যাত কেউ না। বড় ধরনের কোন ব্লগারও নই। তবু বলছি দুধ দিয়ে বিড়াল পোষার যে ষড়যন্ত্র এরা করছে, কোন ব্লগারই এদের ফাঁদে পা দেবেন না। এরা আপনাকে একটু আশ্রয় দিয়ে আপনাকে দিয়েই দুকলম প্রশংসা লিখিয়ে নিবে এদের অপকর্ম ঢেকে।
যারা একসময় সোভিয়েত থেকে হালুয়া রুটির রাজনীতির এজেন্সি নিয়েছিলেন, সোভিয়েত বিলুপ্ত হবার সাথে সাথে নিজেদের রঙ পাল্টিয়েছিলেন, এমন মুখোশধারী মুক্তমনা কেউ থাকলে লুফে নিতে পারেন আমেরিকার অফারটা। চাচা, আপনা প্রাণটা বাঁচা।
বাংলাদেশে আমার জন্ম। আমি আমার দেশকে ভালবাসি। কারো প্ররোচনায় বা প্রলোভনে কিছু বলি না, লিখি না। যা কিছু বলি বা লিখি নিজের বিবেকের তাগিদেই। তার জন্য চাপাতির কোপ যদি আসে প্রতিরোধ করবো, না পারলে প্রতিরোধের চেষ্টা করবো। আর যদি না পারি, রক্তের ঋণ রেখে যাবো। তবু অন্যায়ের কাছে আত্মসমর্পণ করবো না। কোন আপোষ করবো না। জীবন একটাই। মৃত্যু তো একবার আসবেই। কাপুরুষের মতো প্রাণ বাঁচাবার জন্য কারো কাছের মাথা নত করবো না। প্রকৃত মুক্তমনের সকল মানুষের প্রতি আমার আকুল আবেদন, প্রত্যাখ্যান করুন আমেরিকার সকল দুরভিসন্ধি।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

সিনেমার গল্পঃ মেঘের অনেক রং - যে মেয়েটিকে মেঘ বানিয়ে দেওয়া হলো

লিখেছেন রাজসোহান, ৩০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৭



সিনেমা শুরু হয় সবুজ দিয়ে। ওয়াইড ফ্রেমে পাহাড়, গা বেয়ে নেমে যাওয়া রাস্তা, আর রাস্তায় ছোট্ট একটা গাড়ি। ক্যামেরা কাটে গাড়ির ভেতরে। দুইজন মানুষ কথা বলছেন, নিতান্ত সাধারণ কথা। আবার... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×