somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোস্বা নিবারণের ললিপপ!!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ভাষায় গোস্বা শব্দটির বহুল প্রচলন না থাকলেও ঢাকা শহরের দক্ষিণাঞ্চল, বিশেষ করে পুরাণ ঢাকার লোকজনের মাঝেই তা বেশি প্রচলিত। মূলতঃ রাগ, ক্ষোভ, অভিমানেরই একটা স্থুল প্রতিশব্দ গোস্বা।
পুরান ঢাকার মেয়র এবার এ শব্দটিকে নিয়ে একটা চমৎকার উদ্যোগ নিয়েছেন। তিনি ওসমানী উদ্যানটি বা তার একাংশ দখল করে আটান্ন কোটি টাকা ব্যয়ে ‘গোস্বা নিবারনী পার্ক’ নামে দক্ষিণ ঢাকার নাগরিকদের নতুন নামে পার্ক করছেন। শহরে এতো জায়গা থাকতে বাংলাদেশ সশস্ত্রবাহিনী এবং মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর নামে যে উদ্যানটি আছে তার প্রতি এতো ঝোঁক কেন বুঝা কঠিন। আগে একবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র নির্মাণের জন্যও এ উদ্যানের উপর নজর পড়েছিল। পরিবেশবাদীদের তূখোর প্রতিবাদ, আর আন্দোলনের মুখে সেটা বন্ধ করে স্থান পরিবর্তন করতে বাধ্য হয়। এবারও লোলুপ দৃষ্টি ওসমানী উদ্যানের উপরই।
কোথাও কোন নাগরিককে গোস্বা করে তা নিবারণের জন্য পার্ক বা উদ্যান খোঁজার দাবি তুলতে শুনিনি। কিন্তু প্রতিনিয়িতই সবাই যানজটের ভোগান্তিতে পড়ে হিমসিম খাচ্ছে। রাস্তার মোড়ে জমে থাকা ময়লার দুর্গন্ধে অস্থির হচ্ছে। ছিনতাইকারী আর নেশাখোরদের দৌড়াত্বে চরম ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে অব্যবস্থাপনার ফলে ওসমানী উদ্যানে আগত দর্শনার্থী, ভ্রমণার্থীদের এরূপ অযাচিত ঝামেলা পোহাতে হয়।
নাগরিকের নিরাপত্তা বিধান, যানজট নিরসনের উদ্যোগ, ময়লা আবর্জনা দূরীকরণ, জলাবদ্ধতা দূরীকরণ শহরবাসীদের দীর্ঘদিনের দাবী। এসকল দাবী পূরণ না হওয়াতে জনমনে ক্ষোভ তথা গোস্বা তো হতেই পারে। তার প্রেক্ষিতে আমাদের মাননীয় মেয়র জনগণের মুখে একটা ললিপপ এটে দেবার সুন্দর পরিকল্পনা করেছেন। একদিকে আটান্ন কোটি টাকার বাজেট, আরেক দিকে জেনারল ওসমানীর নামে নামকরণ করা উদ্যানটি সঙ্কোচন করার পাঁয়তারা। ব্যপারগুলোতে স্বাভাবিকতা খুঁজে পাওয়া কঠিন।
ছিনতাইকারীর কবলে পড়ে আপনার মনে যে কষ্টের উদ্রেক হবে, থানায় অভিযোগ না জানিয়ে দখলকৃত ওসমানী উদ্যানের কথিত গোস্বা নিবারণী পার্কে এসে আপনি তা সহজেই দূর করে নিবেন। দুঃসহ জ্যামে পড়ে দেরীতে অফিসে গিয়ে উর্ধ্বতন কর্তা ব্যক্তিটির শাসানী শুনে আপনার মনে যে ক্ষোভে হবে, একটু আগে আগে ছুটি নিয়ে গোস্বা নিবারণী পার্কে গিয়ে আপনি সকল গোস্বা নিবারণ করে ঘরে ফিরবেন। রাস্তার পাশে জমে থাকা ময়লার দুর্গন্ধে আপনার গা গুলিয়ে এলে নাকে রুমাল চেপে দৌড়ে চলে যাবেন গোস্বা নিবারণে। সিটি কর্পোরেশনের অফিসসহ সকল অফিসে কাজ করাতে গিয়ে দূর্নীতির কারণে যখন চরম বিরক্ত হবেন, সিটিকর্পোরেশনের প্রধান কার্যালয়ের অনতি দূরের এই গোস্বা নিবারণী পার্কে এসে গোস্বা নিবারণ করে আবার ফিরে যাবেন। বাজারে গিয়ে দ্রব্যমূল্যের অবস্থা দেখে টাসকী খেলে, কিংবা স্ত্রীর চাহিদা মতো পর্যাপ্ত বাজার করে না নিয়ে ঘরে ফেরার পর যে রাগারাগী হবে, তা নিবারণ করতে স্বপরিবারে এই পার্কে চলে আসবেন। ঘরে ফেরা পথে যদি জ্যামে পরে বিরক্ত হোন, ফের চলে আসবেন এই মহান গোস্বা নিবারনী পার্কে।
গোস্বা নিবারণের ললিপপ চুসতে থাকুন, চুসতেই থাকুন, যতক্ষণ না আপনার মনের সকল গোস্বাগুলো সদয় মেয়রের সুমহান কীর্তি গোস্বা নিবারনী পার্কে এসে নিবারণ না হয়।
বাংলাদেশ সশস্ত্রবাহিনী এবং মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর নামে নামকরণকৃত উদ্যানের নাম উচ্ছেদ করার কোন ষড়যন্ত্র খুঁজে, এবং ‘গোস্বা নিবারণী পার্ক’এর নামে আটান্ন কোটি টাকার বাজেটের টাকা কোথায় কিভাবে খরচ হলো, এসব প্রশ্ন করে আমাদের নগরের কর্তাব্যক্তিদের মনে গোস্বার উদ্ররেক করবেন না যেন কখনো। ওনারা গোস্বা করে তা নিবারণ করতে এখানে এলে কিন্তু আপনি আর জায়গা পাবেন না এখানে। ওনাদেরকে আমোদে আহলাদে হাসিখুশি থাকতে দিন, গোস্বার কালো মেঘ ওনাদের যেন না ঢাকে।

সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×