somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন জীবন

২৮ শে জুন, ২০১৩ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার রুমটা একটু অগোছালো । এই অগোছালোর মাঝে আমি কেমন জানি একটা সৌন্দর্য খুজে পাই।তাই কোনো কিছু গুছিয়ে রাখতে ইচ্ছা হয় না । বন্ধু মহলের অনেকে আমাকে অলস বলে । কিন্তু আমি ওদের কে বুঝাতে পারি না যে আমি আসলে অলস না। মাঝে মাঝে মনে হয় যে মাটি কাটার একটা প্রতিযোগিতা দেই এরপর আয় দেখি কে অলস । যাই হোক আজকে রুমে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নাই তাই চিত পটাং হয়ে একটা ঘুম দিব। আমার বাকি দুই রুম মেট ঘুমিয়ে পড়েছে । আমরা তিন বন্ধু একটা ফ্লেট নিয়ে থাকি।আমরা তিন জনই একই পথের পথিক মানে তিন জনই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি আর রাশিক দুইজন দুইটা সফটওয়্যার ফার্মে চাকরি করি আর ধ্রুব ঘরে বসে ফ্রীলেঞ্চ করে।প্রতিদিন সকালে কাজের জন্য বেরিয়ে যাই এরপর রাতে ঘরে ফিরে তিন জন মিলে চরম আড্ডা দেই।অবশ্য বাসায় থাকলে আমাদের আড্ডা সবসময়ই চলে।আজকে ওরা ঘুমিয়ে পড়েছে ভালোই হয়েছে।আজকে কেন জানি আড্ডা দেওয়ার মুড নাই।বাসায় ফেরার সময় রাস্তা দিয়ে একা একা অনেকক্ষন হেটেছি।অনেকদিন পর রাস্তা দিয়ে একা একা হাটলাম ভালোই লাগল।মাথা টা কেমন জানি ঝিম ঝিম করছে একটু চা খেলে মনে হয় ভালো লাগবে।তবে চা খেতে গেলে একটা সমস্যা আছে।চা খাওয়ার মগ পাবো কিনা বলতে পারতেছিনা।এ বাসায় যত নতুন মগ বা চা এর কাপ আনা হয় তা দুই দিন পরে সিগারেটের এস্ট্রেতে পরিনত হয় । নাহ আজকেও তার বেতিক্রম হল না।চা আর খাওয়া হলো না।তাইলে একটা সিগারেট ই খাই ।চা খাইতে না পারার কষ্টটা একটু ভোলা দরকার। এতো রাতে আবার আমকে মেসেজ দিলো কে। হুমম কে মেসেজ দিয়েছে জানেন আনিলা।কি লিখছে জানেন ?থাক আরেকদিন বলব।আনিলার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল ফোনে। ও ওর এক বান্ধবিকে মেসেজ করতে দিতে গিয়ে আমার নাম্বারে ভুলে মেসেজ করেছিল
" এই শয়তান তোর না আজকে আসার কথা ছিল"
আমিঃ " ঠিকানা জানি না "
" ফাইজলামো করিস না "
আমিঃ" আসলেই ঠিকানা জানি না আর দাওয়াত দিলেন কবে।মনে হয় নাম্বার ভুল হইছে"
এর অনেক্ষন পর
" ও সরি ।বাই।ভালো থাকবেন।"
আমিঃ"পুলিশ"
"মানে"
আমিঃ"না মানে রাস্তা দিয়ে পুলিশ হেটে যাচ্ছে"
"বাই"
আমিঃ"আচ্ছা একটা কথা বলি "
"সরি বাই"
আমিঃ" ভুলে মেসেজ দিলেন।আমি ভালো সেলের মত আপনার ভুল টা ধরায়ে দিলাম আর এখন একটা কথা শুনতে পারবেন না"
" আচ্ছা বলুন"
আমিঃ" কিছু মনে করবেন না তো"
" মনে করার মত হলে মনে করবো"
আমিঃ" কিভাবে যে বলি"
"তাহলে থাক। বাই।"
আমিঃ" আচ্ছা বলি "
" হুম"
আমিঃ" ভালো আছেন?"
"এটা বলার জন্য এত কিছু।জী ভালো আছি।আপনি?"
আমিঃ"জী ভালো"
সেই থেকে শুরু।এরপর পর থেকে ওর সাথে নিয়মিত মেসেজে কথা হত।ও মাঝে মাঝে আমাকে ফোন করত কিন্তু কোনো কথা বলত না আমিও কোনো কথা বলতাম না ।মনে হত কোনো খেলা চলছে ,যে আগে কথা বলবে সে হেরে যাবে।এভাবে প্রায়ই কয়েক মিনিট ধরে আমাদের খেলা চলত কিন্তু কোনো ফলাফল ছাড়া ই খেলা শেষ হত।পরে অবশ্য এ খেলা তে আমি হেরে জাই।আনিলা চিটিং না করলে হয়ত হারতাম না । ও এক নাম্বার দিয়ে ফোন করে আমার ভয়েস শুনে ফেলে । এরপর থেকে আমাদের নিয়মিত কথা হত । আনিলার সাথে কথা হয় নাই এমন দিন মনে হয় খুজে পাওয়া যাবে না।রাশিক আর ধ্রুব আমার আর আনিলার বিষয়টা জানত। ওরা বলত দোস্ত তোর তো একটা গতি হয়ে গেলো আমাদের কি হবে।আমি বলতাম গতির আবার কি ।আনিলা আমার একজন ভালো ফ্রেন্ড আর কিছুই না।কিন্তু ওরা বিশ্বাস করত না।গতকালের আগেরদিন বেস্ততার কারনে আনিলার ফোন রিসিভ করতে পারিনি সারাদিন।এরপর রাতে বাসায় এসে আনিলাকে ফোন দিয়ে দেখি ওর নাম্বার বন্ধ। আনিলার সাথে কথা হওয়ার পর থেকে ওর নাম্বার কখনো বন্ধ পাই নি।সারা রাত ওকে ফোন করতে করতে আমার আংগুল বেথা হয়ে জায়।গতকাল সকালে আনিলার নাম্বারে ফোন ঢুকে।আমি বলি তোমআর নাম্বার বন্ধ ছিল কেন?ও কিছু বলে না শুধু কাদে।আজ বিকালে আসলে আনিলার সাথে দেখা করলাম।দুজনে মিলে অনেকটা পথ হেঁটেছি আজকে।এখন ঘুম পাচ্ছে.........ঘুমানো দরকার...যাই হোক যা বলার জন্য কথা শুরু করলাম তা ই বলা হল না। আমরা এই অগোছালো রুমটা আজকে গোছাতে ইচ্ছা করছে। রুম টা গুছিয়ে পরেই ঘুমাই।।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৩ রাত ২:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×