কী ... ভাল নেই মন? কেন ? শেষ কবে মন খুলে হেসে ছিলেন মনে করতে পারছেন না? মানতে পারছেন না পরাজয় ? বন্ধু আর কলিগরা মিলে চুষে নিচ্ছে আপনাকে ? আত্মীয়রা শুধু চায় টাকা আর সুবিধা? মানুষকে আর বিশ্বাস করতে ভয় লাগে? আপনার পুরুষ কলিগ কী সারাক্ষণ ছোক ছোক করে কিংবা বস কারনে অকারনে ডেকে প্যারা দেয়। জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নিলেন সব ছেড়ে দেবেন?
আমার তো আপনাকেই দরকার। বলছি যে ভুলে যান . আরে হা রে ভাই ভুলে যান। বস লু্চ্চা হলে হল, বন্ধু বেইমান হলে হল , স্বপ্ন নষ্ট হলে হল , জীবন অতিষ্ট হলে হল।
প্রতিকার জানতে চাইছেন তো? একদম সোজা , বলছি যে কত দিন গ্রামের বাড়ি যান না? নিজের শেকড়ে চলে যান স্বপরিবারে। হই হুল্লোর করে কাটিয়ে আসুন না কটা দিন। কুয়াশার চাদর , খেজুরের রস , চাদের আলো , পুকুরে গোসল , নদীর কলতান , পাখির কাকলী , নৌকা ভ্রমন , খড়িচুলার গন্ধ , ছিপ দিয়ে মাছ ধরা , ধোয়া উঠা পিঠা , সর্ষের ক্ষেত আর মাটির গন্ধ তাজা গন্ধ .... দেখবেন নিজেকে নতুন করে আবিষ্কার করছেন।
নিশ্চই বলবেন এত সময় কোথায় ? আহা কিছু পেতে গেলে কিছু তো দিতেই হয়। সময় করে চলে যান ... ভাল না লাগলে এসে স্ট্যাটাসে কমেন্ট করবেন ডিলিট করে ফেলব . . . গ্যারান্টি , আপাতত রবীন্দ্র সংগীত কানে দিয়ে এক মগ চা/কফিতে চুমুক দিন ... রাতের সংগা নতুনকরে জানবেন ... আমি নিশ্চিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

