ছেলেটার বয়স ১২-১৩ , দেখতে ফুলের মত কিন্তু চরিত্র বান্দরের মত। প্রতিদিনই আমারে দেখলেই বিভিন্ন ধরনের ফাজলামি করে। গতকাল দুপুরে চুল কাটাইয়া আইসা তিনতলার উপর বারান্দায় দাড়াইয়া মাথা ঝারতেছি। এমন সে নীচ থেকে ভেংচি কাটল। মেজাজ পুরাই পাংখা। আইজ তার একদিন কী আর একদিন। সে তো আর জানে সে ইউনিভার্সিটিতে বাদরামি শিখতে তার ভিসি আমার ছাত্র।
তারে ভেংচি কাটলাম। সে বিপুল উৎসাহে আমাকে রাগানোর জন্য আগাইয়া আসল। ডাকলাম , বাসার নীচে আয় , সে বেডার মত বুক ফুলাইয়া নীচে এসে দাড়াল। পুরাই রেন্জের মধ্যে , আর যায় কই। এক গ্লাস ঠান্ডা পানি তার বরারর ছুড়ে দিলাম উপর থেকে , সামান্য কিছু তাকে স্পর্শ করল। এতেই কাজ হয়ে গেছে। এই ঠান্ডায় সে যে চিৎকার দিসে তাতে আমার পাওনা উসুল
তার ভোতা মুখ দেখে বললাম : ও বান্দর জি , কাভি হাস ভি লিয়া করো , , পরে অবশ্য তারে তার পছন্দের চকলেট কিনে দিতে হইসে
সারমর্ম : বান্দরের ১০ দিন , সিজারের একদিন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

