ডার্ক নাইট রাইজেস একটা থিমের উপর নির্মান করা হয়েছে , একজন সুপার হিরোর কনসেপ্ট বছরের পর বছর চলবে। ব্যাটম্যান একটি ছদ্ম রূপ মাত্র , যে কেউ সেখানে অভিনয় করতে পারবে। ঠিক তেমনি সাধারন মানুষও কখনো কখনো এমন কনসেপ্ট ব্যবহার করে। আমরা , হাসি , কান্না , গম্ভীর বা আরো অন্য কোন রূপের। সবচেয়ে ভয়াবহ রূপটি হল বেইমান আর ছলনাকারীর। সবচেয়ে সঠিক শব্দ বোধ হয় মোনাফেক।
জনৈক বন্ধু হঠাৎ আমার লেখা দুই লাইন পড়িয়া ও ভুল বুঝিয়া বলিয়া বসিল সিজার তুমি অনেক খারাপ মেন্টালিটির মানুষ। সত্যি বলতে হয়ত তাই। কারন যে সব মানুষকে এক রকমের চিন্তা করি তাদের যখন ভিন্নরূপ দেখি তখন বিশ্বাস করতে কষ্ট হয়। যারা সারাজীবন ভদ্রমুখোশের আড়ালে চরম মাত্রার ভন্ড ও মোনাফেক তাদের কাছে আমার মেন্টালিটি আর যাই হোক ভাল হবে না। অনৈতিক সম্পর্ক , আকাশ কুসুম কল্পনা , ফাপর দেয়া কিংবা মিথ্যা শোঅফ দেখলেই আমার গা জলে , তাই তখনকার মেন্টালিটি খারাপ হওয়াটাই স্বাভাবিক।
আসলে সহজ সরল চিন্তা করাটা পাপ , মানুষকে বিশ্বাস করাটা পাপ , ছলনা দেখে সেটাকে ভুল ভাবাটা পাপ ... আর তাই প্রাউড ফর হ্যাভিং ব্যাড মেন্টালিটি... গুরু বলেছিলেন “ ডোন্ট বি লিকুইড অর গ্যাস . বি সলিড ” পাপ করেছি , সবাই করে ... করনি তাই জান না .... কেউ পছন্দ না করুক তবুও কাউকে ঘৃণা করব না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

