somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Non-verbal communication বা অমৌখিক যোগাযোগের গুরুত্ব

২৩ শে জুন, ২০২০ ভোর ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যোগাযোগ ও যোগাযোগ দক্ষতা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই কাজে লাগে। যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে আমরা সঠিক বার্তা পৌঁছাতে পারি।

আমরা মূলত কিভাবে যোগাযোগ করি? এর উত্তরে আমরা যোগাযোগকে দুটি প্রধান ভাগ করতে পারি-

১।মৌখিক যোগাযোগ।
২। অমৌখিক যোগাযোগ।

আমাদের জীবনে এ দুই ধরণের যোগাযোগেরই গুরুত্ব রয়েছে।তবে,আজকে কথা বলব Non-verbal communication বা অমৌখিক যোগাযোগের গুরুত্ব নিয়ে।

আমাদের মৌখিক যোগাযোগের সাথে অমৌখিক যোগাযোগ এমনভাবে মিশে গিয়েছে যে, আলাদাভাবে আমরা এ বিষয়টা নিয়ে চিন্তাই করি না। কিন্তু অমৌখিক যোগাযোগের সঠিক প্রয়োগ ব্যতিত শুধুমাত্র মোখিক যোগাযোগের মাধ্যমে কখনই মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব নয়। আর তাইত অমৌখিক যোগাযোগের এতটা গুরুত্ব রয়েছে।

মৌখিক বার্তা বাদে বাকী সকল বার্তাই মূলত অমৌখিক যোগাযোগকে নির্দেশ করে।যেমনঃ চেহারার অভিব্যক্তি,অঙ্গভঙ্গি, ইশারা ইত্যাদি অমৌখিক যোগাযোগের উদাহরণ।

অমৌখিক যোগাযোগের কিছু গুরুত্বপূর্ণ দিক নিচে তুলে ধরছি-

১। অমৌখিক যোগাযোগ মূলত আমাদের আবেগকে প্রকাশ করতে সাহায্য করে৷

উদাহরণস্বরূপ বলা যায়, যখন অনেকদিন পর আপনার প্রিয় কোন মানুষের সাথে দেখা হবে, তখন তাকে দেখে আপনার মুখে যে হাসি ফুটে উঠবে,সেই হাসি দেখেই ব্যক্তিটি বুঝতে পারবেন যে তাকে দেখে আপনি খুশি হয়েছেন। এক্ষেত্রে আপনি "আমি তোমাকে দেখে খুশি হয়েছি" একথাটি বলারও প্রয়োজন হবে না,তার আগেই সে আপনার আবেগটা ধরতে পারবে।

২।অমৌখিক যোগাযোগ আমাদের অন্য ব্যক্তির সাথে সম্পর্কের উন্নতির ক্ষেত্রে ভূমিকা রাখে।

আপনি যখন কথা বলার সময়, আপনার কন্ঠস্বর, অঙ্গভঙ্গি, মৌখিক অভিব্যক্তি ইত্যাদি অমৌখিক বার্তার দিকে খেয়াল রেখে কথা বলবেন তখন আপনার কথাগুলো অন্য ব্যক্তির কাছে শ্রুতিমধুর ও মার্জিত মনে হবে এবং সেই ব্যক্তির আপনার সম্পর্কে একটা ভাল ধারণা তৈরি হবে ৷ উদাহরণস্বরূপ বলা যায়, দুজন ব্যবসায়ীর মধ্যে যার ব্যবহার বেশি ভাল ক্রেতারা তার দিকে বেশি আকৃষ্ট হয়,এক্ষেত্রে অমৌখিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


৩। অমৌখিক যোগাযোগ আমাদের মৌখিক যোগাযোগের সহযোগী হিসেবে কাজ করে।

যেমনঃধরি স্কুলে এক ছাত্র টিফিন পিরিয়ডে মাথা ব্যথা বা হঠাৎ অসুস্থতার কারণে বাড়ি যেতে চাচ্ছে, শিক্ষক কিন্তু সেই ছাত্রের অঙ্গভঙ্গি, চেহারার অভিব্যক্তি ইত্যাদি আগে পর্যবেক্ষণ করবেন।তারপর যদি বুঝতে পারেন সে আসলেই অসুস্থ তবেই তাকে বাড়ি যাওয়ার সিদ্ধান্ত দিবেন। এক্ষেত্রে মৌখিক যোগাযোগের চেয়ে অমৌখিক যোগাযোগের প্রতি শিক্ষক বেশি গুরুত্ব দিবেন।

৪। অমৌখিক যোগাযোগ আমাদের ব্যক্তিত্বকেও নির্দেশ করে।

"এদিকে আসো।"- এই কথাটি একজন রাগী লোক যেভাবে বলবেন, একজন শান্ত মানুষ তার চেয়ে ভিন্নভাবে বলবেন। তাদের এই কথার মধ্যকার পার্থক্য মূলত আমরা অমৌখিক যোগাযোগের উপাদানগুলোর মাধ্যমে বুঝতে পারি।


৫। সামাজিক বিভিন্ন ক্ষেত্রেও অমৌখিক যোগাযোগের গুরুত্ব রয়েছে।

অনেক সময় রাস্তা দিয়ে চলার পথে, আমরা পরিচিতজনকে হাত ইশারা করে সালামের ভঙ্গি করি। এতে সামাজিক সম্পর্কের উন্নতি হয়। এছাড়াও দূর থেকে কারও দৃষ্টি আকর্ষণ করতে কিংবা বিদায় জানাতে হাত নেড়ে ইশারা করা হয়, যা এক ধরণের অমৌখিক যোগাযোগ।


৬। অমৌখিক যোগাযোগের ব্যপারে সচেতন থাকলে অন্যের অভিব্যক্তি আমরা সহজেই ধরতে পারি।

যেমনঃ আপনি কারও সাথে অনেক্ক্ষণ ধরে গল্প করছেন,সে যদি একসময় আর গল্প করতে আগ্রহী না থাকে তখন তার অঙ্গভঙ্গি, মৌখিক অভিব্যক্তির মাধ্যমে তা আপনি সহজেই ধরতে পারবেন। এক্ষেত্রে মূলত অমৌখিক যোগাযোগের মাধ্যমেই সে জানিয়ে দিচ্ছে সে আর গল্পে আগ্রহী নয়।

৭। এছাড়াও কোন কোন সময় অমৌখিক যোগাযোগ শিষ্ঠাচারকে নির্দেশ করে৷

যেমনঃ বড়দের চোখের দিকে তাকিয়ে কথা বলাকে বেয়াদবি ধরা হয়, আবার কোন প্রভাবশালী অন্যায়কারীর চোখে চোখ রেখে কথা বলাকে সাহস হিসেবে ধরা হয়।তাই ক্ষেত্রবিশেষে অমৌখিক যোগাযোগের উপাদানের পরিবর্তন করা বাঞ্ছনীয় ।

৮। অমৌখিক যোগাযোগ মূলত আমাদের সুস্থতা, আত্মবিশ্বাস ইত্যাদিরও পরিচায়ক।

উদাহরণ স্বরুপ, চাকরির ইন্টারভিউয়ে আপনি আত্মবিশ্বাসী কিনা পরীক্ষক তা আপনার অঙ্গভঙ্গি, মৌখিক অভিব্যক্তি, অযথা নাক কানে হাত দেওয়া বা ঘন ঘন ঢোক গেলা ইত্যাদি বিভিন্ন অমৌখিক যোগাযোগের উপাদানের উপস্থিতি অনুপস্থিতির মাধ্যমে বুঝতে পারেন।

ঠিক একই ভাবে একজন ডাক্তারও প্রাথমিকভাবে একজন ব্যক্তির সুস্থতা বা অসুস্থতা সম্পর্কে ধারণা করেন অমৌখিক যোগাযোগের উপাদানগুলোরই দ্বারা।




পরিশেষে, এ কথাই বলা যায় যে- অমৌখিক যোগাযোগও, মৌখিক যোগাযোগের মত সমান গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে অমৌখিক যোগাযোগের গুরুত্ব অনস্বীকার্য।তাই সকলের উচিত অমৌখিক যোগাযোগের ব্যাপারে খেয়াল রাখা।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০২০ ভোর ৪:৫২
৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৪১



ফারাজা তাবাসসুম খান-
আজ বুধবার, ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি ২৩শে সেপ্টেম্বর ২০২৬। বহু আগে একটা বই পড়েছিলাম- 'আদর্শ হিন্দু হোটেল'। প্রধান চরিত্রের নাম- হাজারি ঠাকুর। সে বাস্তববাদী, সহজ... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×