পপ তারকা "ম্যাডোনার" কুরআন তিলাওয়াত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬ সেপ্টেম্বর একটি দৈনিক পত্রিকার আন্তর্জাতিক পাতায় "ধর্ষণের শিকার হয়েছিলেন ম্যাডোনা" এই শিরোনামটিতে চোখ পড়ল। আগ্রহের সাথেই পড়া শুরু করলাম। শেষ লাইনে দেখতে পেলাম "ম্যাডোনা" বলেছেন- "তিনি বর্তমানে কুরআন তিলাওয়াতও করছেন।"
সাথে সাথেই পবিত্র কুরআনের একটি আয়াত মনে পড়ে গেল।
"আল্লাহ বলেছেন- তারা চায় (কাফিররা) ফুঁ দিয়ে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাঁর আলোর পূর্ণতা দানকারী, যদিও কাফেররা তা অস্বীকার করে।"
বর্তমানে বিশ্বের সব দেশেই যেভাবে একের পর এক পবিত্র কুরআন ও তাঁর অনুসারীদের আক্রমণ করা হচ্ছে, শুধু মাত্র কুরআন ও তাঁর প্রেমিকদের ধ্বংস করার জন্য। মাঝে মাঝে মনে হয়, কয়েক বছর পর বিশ্বে আর কোন কুরআন পাঠকারী থাকবেনা। কিন্তু না। আল্লাহ বলেছেন তাঁর নূর তথা কুরআনকে ও তার প্রেমিকদের কখনো ধ্বংস করা যাবেনা। তাই কোন চক্রান্তকারীর চক্রান্ত কোনভাবেই কাজে আসছেনা। উল্টো আরো চক্রান্তকারী বা তাদের ধর্মের অনুসারীরাই পবিত্র কুরআনের প্রতি ঝুঁকছেন। যেমনটা "ম্যাডোনার" কথা বললাম, তিনি এখন কুরআন তিলাওয়াত করছেন। বেশ কিছুদিন আগে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শ্যালিকা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এখন তো তিনি পাক্কা মুসলমান। তাঁর কিছুদিন পরে মার্কিন আরেক মডেলের ছবি দেখলাম- তিনি এখন হিজাব পড়ছেন। অথচ অল্প সময় আগেই তিনি বিকিনি পড়ে চলতেন, নাইট ক্লাবে রাত কাটাতেন। এরকম বহু উদাহরণ রয়েছে।
আল্লাহর দ্বীন আল্লাহ পরিপূর্ণ করবেন- তাঁর কিছু কিছু দৃষ্টান্ত মাঝে মাঝে আল্লাহ মানুষকে দেখান। যেমন উপরে কিছু দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি।
কিন্তু বড়ই দুঃখের বিষয় হল, অন্য ধর্মের অনুসারীরা কুরআন ও ইসলামের প্রতি ঝুঁকলেও, মুসলমানরা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে কুরআন, হাদীস ও ইসলাম।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন
গুপ্ত হোটেল

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন
হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন
ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন
বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।