মনে হচ্ছে আমার পায়ের নিচে চাপা পড়ে আছে কেউ। চারপাশে শুধু কান্না। স্বজন হারানোর বিলাপ। আমি থাকি রানা প্লাজার কাছেই। আমার এলাকা অর্থাৎ ব্যাংকলোনীর প্রায় প্রতিটি ঘরেই একই অবস্থা। আমার বাসার পাশেই অধরচন্দ্র স্বুলে রাখা হয়েছে লাশগুলো। এনাম মেডিকেল যাবার রাস্তাও এটি। সাভার থানাও পাশেই। পরশু থেকে শুধু লাশের সারি, যাচ্ছে, ফিরেও আসছে। বাতাসে মৃত্যুর গন্ধ। আমার বাসার নিচ তলায় থাকে মিনি। মিনি এখনও ফেরেনি। কোনও খবর পাওয়া যায়নি তার। মিনি ভাগ্য বদলাতে চেয়েছিল। দিনে গার্মেন্টস, রাতে পড়ালেখা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচ এস সিতে পড়ে। মিনি কি জানত তার ভাগ্যটা এভাবে বদলে যাবে? আজ শুক্রবার আমার কাছে ইংবেজী বুঝয়ে নিতে আসার কথা তার। মিনি আমি পথ চেয়ে আছি...। বাসার পাশে চার বছরের শিশু অর্ক। ওর একটা হাঁস ছিল, নাম রেখেছিল মেসি। মেসি একদিন হারিয়ে গেল। অর্কর সে কি কান্না। আজও অর্ক কাঁদছে। ওর বাবা হারিয়ে গেছে। কাল খবর পেলাম অর্কর বাবার লাশ পাওয়া গেছে।
চারিদিকে বাতাস ভারি হয়ে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমারা তো সুখেই ছিলাম। কেউ কারো সাথে ঝগড়া করে না এখানে। দিনের খাটুনি শেষে সন্ধ্যায় সবাই ঘরে ফিরে আসি। সবাই গল্প করি, ফুচকা খাই, ঝালমুড়ি খাই আর যার যার স্বপ্নগুলো আলোচনা করি।
কাল সন্ধ্যায় ফুচকাওয়ালার ঘণ্টা বাজেনি, বেজেছে অ্যাস্বুলেন্সের সাইরেন। কারও ঘরে রান্না চড়েনি। প্রত্যেকটা মানুষ কেঁদেছে... কাঁদছে।
কেন?
কেন আমরাই বারবার কাঁদব?
আমরা তো সুখেই ছিলাম।
আলোচিত ব্লগ
চন্দ্রপ্রভা
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন
আপনি কি পেলেন?

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন
তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন
জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?
জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।