দুনিয়াটা পুরাই ধোকা দিচ্ছে আমাদের,
মাংসের উপর সাদা আবরন দেখে আমরা
আজ পেরেশান হয়ে যাচ্ছি।
নিজের জীবনকে রক্ত-মাংসের দেহের জন্য বিলিয়ে দিচ্ছে।
এই দেহের প্রেমে পড়ে আমরা হারাম মজা উপভোগ করছি,
অথচ মাশুকের গালের এই সাদা আবরন যখন কুচকে যায় বয়সের চাপে,
তখন আশেক গনের কলম ও বন্ধ হয়ে যায়,
আর তারা মাশুকের এই কুচকানো চেহারা দেখে লজ্জিত বোধ করে।
তখন আর কেউ মাশুকের খবর নেয় না, কেউ আর তাকে আপু,মেডাম বলে সম্বোধন করে না।
এই ভাবেই কলঙ্কের বুঝা দুঃখ, কষ্ট নিেয় দুনিয়ার আশেক-মাশুকের দুনিয়ার জীবনে কালো অধ্যায়ের সমাপ্তি ঘটে।
আর মরনের পরও শুরু হয় নতুন যন্ত্রনা।
কিন্তু যারা দুনিয়ার এই হারাম মজাকে ফাসি দিতে পেরেছে,তারাই কাল জান্নাতের সীমাহীন মজা উপভোগ করতে পারবে সন্তুষ্টি চিত্তে।
এ আল্লাহ আমাদেরকে দুনিয়ার প্রতি নিরাসক্তি বানিয়ে দিন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




